×

আন্তর্জাতিক

সিঙ্গাপুরের নতুন প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত থারমান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪১ এএম

সিঙ্গাপুরের নতুন প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত থারমান
ভারতীয় বংশোদ্ভূত সিঙ্গাপুরের অর্থনীতিবিদ থারমান শানমুগারত্নম দেশটির রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়েছেন। থারমান সিঙ্গাপুরের রাজনৈতিক দল পিপলস অ্যাকশন পার্টির (পিএপি) সাবেক নেতা। শুক্রবার (১ সেপ্টেম্বর) সিঙ্গাপুরের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ হয়। ২০১১ সালের পর দেশটির প্রথম প্রতিদ্বন্দ্বিতা করা রাষ্ট্রপতি নির্বাচনে থারমান শানমুগারত্নম চীনা বংশোদ্ভূত দুই প্রতিযোগীকে পরাজিত করেছেন। খবর: আল জাজিরা সিঙ্গাপুরের নির্বাচন কমিশন শুক্রবার রাতে জানিয়েছে, ৭০ দশমিক ৪ শতাংশ ভোট গণনা শেষে ৬৬ বছর বয়সী রাজনীতিক ও অর্থনীতিবিদ থারমান শানমুগারাতনাম জয়ী হয়েছেন। থারমান সিঙ্গাপুরের নবম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। রিটার্নিং কর্মকর্তা তান মেং দুই বলেন, আমি থারমান শানমুগারাতনামকে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট পদে বিজয়ী ঘোষণা করছি। সিঙ্গাপুরের বর্তমান প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের স্থলাভিষিক্ত হবেন থারমান। এদিকে, প্রধানমন্ত্রী লি সিয়েন লুং রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ায় থারমান শানমুগারত্মকে অভিনন্দন জানিয়েছেন। লি সিয়েন লুং বলেন, “সিঙ্গাপুরবাসীরা জনাব থারমান শানমুগারত্নমকে আমাদের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করেছে। রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি দেশে ও বিদেশে আমাদের প্রতিনিধিত্ব করবেন এবং রিজার্ভ ও মূল নিয়োগ সহ হেফাজতের ক্ষমতা প্রয়োগ করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশে বিনিয়োগ-শিল্প সহযোগিতা নিয়ে ব্রামা নেতাদের সঙ্গে চীনা বিনিয়োগ প্রতিনিধির মতবিনিময়

বাংলাদেশে বিনিয়োগ-শিল্প সহযোগিতা নিয়ে ব্রামা নেতাদের সঙ্গে চীনা বিনিয়োগ প্রতিনিধির মতবিনিময়

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App