×

আন্তর্জাতিক

রাশিয়ার ‘ওয়ান্টেড’ লিস্টে আইসিসির প্রেসিডেন্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:১২ পিএম

রাশিয়ার ‘ওয়ান্টেড’ লিস্টে আইসিসির প্রেসিডেন্ট

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট পিওতর হফমানস্কির নাম ‘ওয়ান্টেড’ লিস্টের অন্তর্ভুক্ত করেছে রাশিয়া।

সোমবার (২৫ সেপ্টেম্বর) রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বিবিসি

রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাটাবেসে একটি নোটিশে বলা হয়েছে, রাশিয়ান ফেডারেশনের ফৌজদারি কোডের অধীনে হফমানস্কি পিওত্র জোজেফের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে। তবে পিওতরের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি ওই মন্ত্রণালয়।

এ বছরের মার্চে নেদারল্যান্ডসের দ্য হেগভিত্তিক আইসিসি পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। জোর করে ইউক্রেনের শিশুদের দেশ ছাড়তে বাধ্য করা এবং দেশটিকে যুদ্ধাপরাধ সংঘটনের জন্য পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এর পাল্টা পদক্ষেপ হিসেবে মস্কো এ উদ্যোগ নিয়েছে বলে মনে করা হচ্ছে।

একই অভিযোগে রাশিয়ার শিশু অধিকারবিষয়ক প্রেসিডেন্সিয়াল কমিশনার মারিয়া লোভোভা-বেলোভার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আইসিসি। এমন উদ্যোগের জবাবে এর আগে আইসিসির কৌঁসুলি করিম খান ও কয়েক বিচারকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল রাশিয়া। এবার আইসিসির প্রেসিডেন্টের নাম ওয়ান্টেড তালিকায় যুক্ত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মমতাকে দলে ফিরে যেতে কংগ্রেসের প্রস্তাব

মমতাকে দলে ফিরে যেতে কংগ্রেসের প্রস্তাব

কলকাতায় পচা ডিমের দাম বাড়ার কারণ ‘ডিম থেরাপি’

কলকাতায় পচা ডিমের দাম বাড়ার কারণ ‘ডিম থেরাপি’

দিল্লির হোটেলে আগুনে দগ্ধ আরও এক বাংলাদেশির মৃত্যু

দিল্লির হোটেলে আগুনে দগ্ধ আরও এক বাংলাদেশির মৃত্যু

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কখন, জানাল ইরান

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কখন, জানাল ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App