×

আন্তর্জাতিক

ফিলিপিন্সে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, নিহত ৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, ১০:৪১ এএম

ফিলিপিন্সে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, নিহত ৬

ছবি: সংগৃহীত

ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে ৭ জন নিহত ও আহত হয়েছে এক ডজনেরও বেশি মানুষ। শুক্রবারের (১৭ নভেম্বর) এ ভূমিকম্পটির কেন্দ্র ছিল দেশটির দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলীয় সাগরে। ভূপৃষ্ঠের ৭৮ কিলোমিটার গভীরে এর উৎপত্তি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। স্থানীয় দুর্যোগ কর্মকর্তারা শনিবার জানিয়েছেন, ভূমিধসে দুইজন নিখোঁজ রয়েছে, কর্তৃপক্ষ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। দক্ষিণ কোতাবাতো প্রদেশের সান্তোস শহরের দুর্যোগ মোকাবিলা দপ্তরের প্রধান আগ্রিপিনো দিসেরা রয়টার্সকে জানান, সেখানে তিনজনের মৃত্যুর খবর হয়েছে। কংক্রিটের একটি দেয়াল ধসে এক ব্যক্তি ও তার স্ত্রীর মৃত্যু হয়েছে। আরেক নারী নিহত হয়েছেন একটি শপিং মলে। ভূমিকম্প কেন্দ্রের নিকটবর্তী সারাঙ্গানি প্রদেশে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে। সেখানে একটি ভূমিধসে আরও দুইজন নিখোঁজ হয়েছেন। উদ্ধারকর্মীরা তাদের খুঁজে বের করতে সন্ধান চালাচ্ছে বলে রযটার্সকে জানিয়েছেন উপকূলীয় গ্লান শহরের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা অ্যাঞ্জেল দুগাদুগা। দাভাও অক্সিডেন্টাল প্রদেশে পাথরের নিচে চাপা পড়ে ৭৮ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে দাভাও অঞ্চলের দমকল কর্মকর্তা ফ্রাঞ্জ ইরাগ স্থানীয় একটি রেডিওকে জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

ফেনী সীমান্তে ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিজিবি

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি: শ্রমমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

সারজিস আলম ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’

‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আগামী নির্বাচনের জন্য তারেক রহমান ইঞ্জিনিয়ারিং শুরু করেছেন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App