×

আন্তর্জাতিক

আইএস ঘাঁটিতে রাশিয়ার ক্যালিবর ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৭, ১০:৫৫ এএম

সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট(আইএস)’র অবস্থানের ওপর রাশিয়ার দুটি ডুবোজাহাজ থেকে ক্যালিবর ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। সিরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ দেইর আল-জাওরে আইএসের অবস্থানের ওপর একাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা হয়। বৃহস্পতিবার ভূমধ্যসাগরের রুশ দুই ডুবোজাহাজ ‘ভেলিক নোভগোরোদ’ এবং ‘কোলিপিনো’ থেকে ১০ দফা ক্ষেপণাস্ত্র ছুড়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকোভ সাংবাদিকদের এ তথ্য দেন। পানির নিচ থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলেও জানান তিনি। হামলায় মেয়াদিনের আইএসের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, দেইর আল-জাওরে সন্ত্রাসী বিরোধী লড়াইয়ে রুশ বিমান এবং নৌবাহিনী সিরিয়াকে সমর্থন দেয়া অব্যাহত রাখবে। দেইর আল-জাওরে রুশ বিমান অভিযানে আইএসের এক সমন্বয়কারী এবং সা ফিল্ড কমান্ডার নিহত হওয়ার মাত্র দু’দিনের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App