×

আন্তর্জাতিক

লিবীয় উপকূল থেকে ১৬০ শরণার্থী উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০১৮, ০৪:২৩ পিএম

লিবীয় উপকূল থেকে ১৬০ শরণার্থী উদ্ধার
লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূল থেকে ১৬০ জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। তাদের কাছে বৈধ কোনো কাগজপত্রই ছিল না। সোমবার দেশটির নৌবাহিনীর তরফ থেকে এ তথ্য জানানো হয়। দেশটির নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় খোমাস থেকে ২৬ মাইল দূরে সাগরের পানিতে ভেসে থাকা শরণার্থীদের উদ্ধার করা হয়। তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। ২০১১ সালে লিবিয়ার কেন্দ্রীয় সরকারের পতন হয়। তারপর থেকেই দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূল অবৈধ অভিবাসীদের কাছে গুরুত্বপূর্ণ রুটে পরিণত হয়। এই রুট ব্যবহার করেই শরণার্থীরা ইতালি এবং ইউরোপের অন্যান্য দেশে পাড়ি জমাচ্ছে। প্রতি বছর কয়েক হাজার শরণার্থী বিপজ্জনক সাগরপথ পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে। এতে সাগরে ডুবে বহু মানুষ প্রাণও হারাচ্ছে। লিবিয়া দিয়ে ইতালি এবং ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি দেয়া শরণার্থীদের মধ্যে অধিকাংশই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App