×

আন্তর্জাতিক

ভারতের ছত্তিশগড়ে বন্দুকযুদ্ধে সাত মাওবাদী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০১৮, ০৪:৫১ পিএম

ভারতের ছত্তিশগড়ে বন্দুকযুদ্ধে সাত মাওবাদী নিহত
ভারতের ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে সাত মাওবাদী নিহত হয়েছে। এদের মধ্যে তিনজনই নারী। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৬টায় তিমিনার এবং পুসনার গ্রামের কাছে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করলে মাওবাদীরা পাল্টা আক্রমণ চালায়। দু’পক্ষের গোলাগুলিতে সাত মাওবাদী নিহত হয়েছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সুন্দর রাজ পিটিআইকে জানান, যৌথবাহিনী ওই এলাকায় মাওবাদী বিরোধী অভিযান চালালে ওই হতাহতের ঘটনা ঘটে। তিনি বলেন, নিরাপত্তা বাহিনী দানতেওয়াদা জেলা থেকে সীমান্তের কাছে অবস্থিত দু’টি জেলায় অভিযান চালিয়েছে। রাজ্যের রাজধানী রাইপুর থেকে ৪৫০ কিলোমিটার দূরবর্তী তিমিনার এবং পুসনার জেলায় অভিযান চালানো হলে মাওবাদীরা গুলি ছোড়ে। ফলে দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। সুন্দর রাজ জানান, গোলাগুলি শেষ হলে সাত মাওবাদীর মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে তিনজন নারীও ছিল। ঘটনাস্থল থেকে দু’টি ইনসাস রাইফেল, দু’টি .৩০৩ রাইফেল, একটি ১২ বোর বন্দুক উদ্ধার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংগীতশিল্পী সাহেদ আলী মারা গেছেন

সংগীতশিল্পী সাহেদ আলী মারা গেছেন

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জলবায়ু সহনশীল নগর গড়তে বিশ্বনেতাদের অঙ্গীকার

জলবায়ু সহনশীল নগর গড়তে বিশ্বনেতাদের অঙ্গীকার

উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম বরখাস্ত

কর্মস্থলে অনুপস্থিতি উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম বরখাস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App