×

আন্তর্জাতিক

সিরিয়ায় আইএসের শেষ ঘাঁটিও সেনাদের দখলে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৭, ০১:২১ পিএম

সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সবচেয়ে শক্তিশালী ও সর্বশেষ ঘাঁটিও দখল করে নিয়েছে দেশটির সেনাবাহিনী। সিরিয়ার পূর্বাঞ্চলীয় শহর দেইর আল-জর দখলমুক্ত করার ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনারা।
শুক্রবার সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, দেইর আর-জর শহরটি এখন সম্পূর্ণ জঙ্গিমুক্ত।
ইউফ্রেটিস নদীর পশ্চিম তীরে অবস্থিত দেইর আল-জর সিরিয়ার পূর্বাঞ্চলের সবচেয়ে বড় শহর। দেশটির তেল উৎপাদনের এ প্রাণকেন্দ্রটি ২০১৪ সালে নিয়ন্ত্রণে নেয় আইএস। ইরাকের সীমান্ত লাগোয়া হওয়ায় শহরটি জঙ্গিদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুতে মৃত্যুতে রেকর্ড আজ

ডেঙ্গুতে মৃত্যুতে রেকর্ড আজ

৩২ নম্বরের বাড়ির মালিক কি শেখ হাসিনা?

৩২ নম্বরের বাড়ির মালিক কি শেখ হাসিনা?

বাংলাদেশসহ যেসব দেশ নিয়ে নাগরিকদের সতর্ক করল ইসরায়েল

বাংলাদেশসহ যেসব দেশ নিয়ে নাগরিকদের সতর্ক করল ইসরায়েল

নতুন পে-স্কেলে পেনশন নিয়ে বড় সুখবর

নতুন পে-স্কেলে পেনশন নিয়ে বড় সুখবর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App