×

আন্তর্জাতিক

আফগানিস্তানে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৩ পিএম

আফগানিস্তানে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১৫
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে শুক্রবার একটি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। চলতি মাসে দেশটিতে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বড় ধরনের সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটল। প্রাদেশিক পুলিশের মুখপাত্র মোহিবুল্লাহ মোহিব জানিয়েছেন, ফারাহ প্রদেশের বাকওয়া জেলায় ওই দুর্ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন। বাসটি হেরাত প্রদেশ থেকে দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের উদ্দেশে যাত্রা করেছিল। মাঝপথে এটি দুর্ঘটনা কবলিত হয়। ফারাহ গভর্নরের মুখপাত্র নাসির মেহরি জানিয়েছেন, হতাহতদের মধ্যে তিন নারী ও দুই শিশু ছিল। তিনি জানিয়েছেন, নিহতরা সবাই বাসের যাত্রী। তবে কি কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। চলতি মাসের শুরুতে কান্দাহার প্রদেশে একটি বাস ও ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত হয়। আহত হয় আরও ২৫ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিদেশযাত্রীদের মেডিকেল পরীক্ষায় অনিয়ম, মেডিকেল সেন্টারকে জরিমানা

বিদেশযাত্রীদের মেডিকেল পরীক্ষায় অনিয়ম, মেডিকেল সেন্টারকে জরিমানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App