×

আন্তর্জাতিক

হাইতিতে ভূমিকম্পে ১০ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০১৮, ১২:৩৯ পিএম

হাইতিতে ভূমিকম্পে ১০ জনের মৃত্যু
হাইতির উত্তরাঞ্চলে ৫.৯ মাত্রার এক ভূমিকম্পে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১৩০ জন। রবিবার (৭ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, পোর্ট ডি পেইক্স শহরের ১৯ মাইল উত্তর-পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পে অনেক বাড়িঘর ভেঙ্গে পড়েছে। প্রধানমন্ত্রী জেন-হেনরি বলেন, ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতি ও সঙ্কট মোকাবিলায় সব ধরনের জরুরি সাহায্য সংস্থা নিয়ে একটি দল গঠন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য আমার সমবেদনা রইল। প্রেসিডেন্ট জোভেনেল মোইস এক বার্তায় সবাইকে শান্ত থাকতে বলেছেন। সরকারের মুখপাত্র এডি জেকসন অ্যালেক্সিস জানান, উদ্ধার তৎপরতা চালাতে কর্মীরা প্রস্তুত রয়েছে। ২০১০ সালে ৭.১ মাত্রার এক ভূমিকম্পে হাইতিতে ২ লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সেনাপ্রধান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

৪৮ হাজার টাকা পর্যন্ত কমলো হার্টের রিংয়ের দাম

৪৮ হাজার টাকা পর্যন্ত কমলো হার্টের রিংয়ের দাম

হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App