×

আন্তর্জাতিক

পাঞ্জাবের অমৃতসরে ট্রেনে কাটা পড়ে নিহত ৬০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০১৮, ১১:০৫ এএম

পাঞ্জাবের অমৃতসরে ট্রেনে কাটা পড়ে নিহত ৬০
ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে ট্রেনে কাটা পড়ে ৬০ জন নিহত হয়েছে। অমৃতসরের যোধা ফটকের কাছে শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে। পুলিশ জানায়, রেল লাইনের ধারে রাবন বধের অনুষ্ঠান চলছিল। ভিড় এতটাই বেশি ছিল যে, রেল লাইনের ওপর উঠে অনুষ্ঠান দেখতে শুরু করে অনেকে। রাবনের কুশপুতুল দাহ করার সময় বাজির শব্দে অন্য কোনো শব্দ শোনা যাচ্ছিল না। ফলে ট্রেন আসার বিষয়টি কেউ টেরই পায়নি। ওই সময় ট্রেন চলে আসায় হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সংবাদ সংস্থা আইএএসএস জানিয়েছে, দুর্ঘটনার সময় সেথানে অন্তত ৩০০ মানুষ উপস্থিত ছিল। দুর্ঘটনা আহত অন্তত ৭২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। অমৃতসরের পুলিশ কমিশনার এস এস শ্রীবাস্তব বলেন, দুর্ঘটনায় ৬০ জনের মৃত্যু হয়েছে। আমরা উদ্ধারকাজ চালাচ্ছি। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন কুপে গ্যাসের সন্ধান, দৈনিক ৭ মিলিয়ন ঘনফুটের প্রত্যাশা

নোয়াখালী নতুন কুপে গ্যাসের সন্ধান, দৈনিক ৭ মিলিয়ন ঘনফুটের প্রত্যাশা

ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত স্থগিত

ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত স্থগিত

প্রধানমন্ত্রী দেশের জন্য দিনে ১৮ ঘণ্টা পরিশ্রম করেন

ধর্মমন্ত্রী প্রধানমন্ত্রী দেশের জন্য দিনে ১৮ ঘণ্টা পরিশ্রম করেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App