×

আন্তর্জাতিক

ইতালির নৈশক্লাবে জনতার পদদলিতে ছয় জনের প্রাণহানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৮, ১২:৪৮ পিএম

ইতালির নৈশক্লাবে জনতার পদদলিতে ছয় জনের প্রাণহানি
ইতালির পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর অ্যানকোনা সংলগ্ন একটি নৈশক্লাবে আতঙ্কিত জনতার হুড়াহুড়িতে ছয় জনের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটি। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক। আজ শনিবার বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, করিনাল্ডো এলাকার ল্যান্টের্না আজুরা নামক নৈশক্লাবটিতে কে বা কারা মরিচের গুঁড়া ছেটানোর ফলে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে জনতা ছোটাছুটি শুরু করলে ওই দুর্ঘটনা ঘটে। যদিও সরকারিভাবে এখনো তা নিশ্চিত করা হয়নি। বিবিসি জানায়, ক্লাবটিতে সে সময় ইতালির জনপ্রিয় র‍্যাপ গায়ক স্ফেরা এব্বাস্তার একটি কনসার্ট চলছিল। স্থানীয় সময় রাত ১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। আহতদের সেনিগালিয়া ও অ্যানকোনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাদাম বিক্রির জীবন থেকে স্কুলের আঙিনায় ৮ বছরের হাসান

বাদাম বিক্রির জীবন থেকে স্কুলের আঙিনায় ৮ বছরের হাসান

শ্রমিকদের খোঁজ নিতে কারখানা পরিদর্শনে এমপি ফজলুল হক মিলন

শ্রমিকদের খোঁজ নিতে কারখানা পরিদর্শনে এমপি ফজলুল হক মিলন

পোশাক শ্রমিকদের আন্দোলনে তিন মামলায় কারাগারে ২৬

পোশাক শ্রমিকদের আন্দোলনে তিন মামলায় কারাগারে ২৬

ঘূর্ণিঝড় ‘মুরাসু’ উপকূলে আঘাত হানতে পারে আজ রাতেই

ঘূর্ণিঝড় ‘মুরাসু’ উপকূলে আঘাত হানতে পারে আজ রাতেই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App