×

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ৫০

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০১৭, ১১:০২ এএম

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে একটি মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। পুলিশ বলছে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ভোরে মুসল্লিরা যখন নামাজের জন্য মসজিদে পৌঁছান তখন হামলাকারী মসজিদে এ বিস্ফোরণ ঘটায়।  সংবাদ সংস্থা নান এর ভাষ্য, মসজিদটি মুবি শহরের দাজালা এলাকায় অবস্থিত। এ ব্যাপারে পুলিশ কর্মকর্তা ওথমান আবুবকর জানান, বোমা বিস্ফোরণে ৫০ জন মারা গেছেন এবং এ ঘটনায় আসলে কতজন আহত হয়েছেন তা নির্ণয়ের চেষ্টা করছি। এদিকে এখন পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি। কিন্তু সন্দেহ করা হচ্ছে জঙ্গি সংগঠন বোকো হারামকে। কারণ তারা নিয়মিতই এ অঞ্চলটিতে হামলা চালিয়ে আসছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুতে মৃত্যুতে রেকর্ড আজ

ডেঙ্গুতে মৃত্যুতে রেকর্ড আজ

৩২ নম্বরের বাড়ির মালিক কি শেখ হাসিনা?

৩২ নম্বরের বাড়ির মালিক কি শেখ হাসিনা?

বাংলাদেশসহ যেসব দেশ নিয়ে নাগরিকদের সতর্ক করল ইসরায়েল

বাংলাদেশসহ যেসব দেশ নিয়ে নাগরিকদের সতর্ক করল ইসরায়েল

নতুন পে-স্কেলে পেনশন নিয়ে বড় সুখবর

নতুন পে-স্কেলে পেনশন নিয়ে বড় সুখবর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App