×

আন্তর্জাতিক

বিক্ষোভের মুখে পাকিস্তানের আইনমন্ত্রীর পদত্যাগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৭, ১১:০২ এএম

কট্টরপন্থিদের আন্দোলনের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন পাকিস্তানের আইনমন্ত্রী জাহিদ হামিদ। সোমবার ডন অনলাইন এ তথ্য জানিয়েছে। নির্বাচনী আইন সংশোধনের সময় জনপ্রতিনিধিদের শপথের একটি অংশে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উল্লেখ বাদ পড়ার পর ধর্মীয় অবমাননার (ব্লাসফেমি) অভিযোগে আইনমন্ত্রী জাহিদ হামিদের অপসারণ চেয়ে বিক্ষোভ শুরু করে কট্টরপন্থিরা। টানা দুই সপ্তাহ ধরে অবস্থান ধর্মঘটের কারণে রাজধানী ইসলামাবাদ ও অন্যতম শহর রাওয়ালপিন্ডি কার্যত অচল হয়ে পড়ে। তাদের সরাতে নিরাপত্তা বাহিনী পদক্ষেপ নিলে শনিবার সংঘর্ষ বাধে। এতে নিহত হন ছয়জন। রোববার রাতে পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভকারীদের নেতাদের সঙ্গে সরকার আলোচনায় বসে। বিক্ষোভকারীদের অন্যতম দাবি আইনমন্ত্রীর পদত্যাগের বিষয়টি ওই বৈঠকে মেনে নেয় সরকার। পাকিস্তানের সরকারি সংবাদমাধ্যম পিটিভি জানিয়েছে, ‘সংকট নিরসনে’ প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাহিদ।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App