×

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৭

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৭, ১২:০২ পিএম

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন আত্মঘাতী কিশোরীও রয়েছেন। এছাড়া আহত হয়েছেন ২২ জনেরও বেশি। শনিবার বোর্নো শহরের একটি বাজারে ভিড়ের মধ্যে এই হামলা চালানো হয়। বোকো হারাম জঙ্গিরা এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। কোনো পক্ষই এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। তবে বোকো হারাম দেশটিতে প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে থাকে। দুই সপ্তাহ আগেও মুবি শহরে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলা চালায় বোকা হারাম। ওই হামলায় প্রায় ৫০ জন মারা যান। গত আট বছরে বোকো হারামের হামলায় নাইজেরিয়ায় এখন পর্যন্ত ২০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া লাখ লাখ মানুষ নিখোঁজ হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুতে মৃত্যুতে রেকর্ড আজ

ডেঙ্গুতে মৃত্যুতে রেকর্ড আজ

৩২ নম্বরের বাড়ির মালিক কি শেখ হাসিনা?

৩২ নম্বরের বাড়ির মালিক কি শেখ হাসিনা?

বাংলাদেশসহ যেসব দেশ নিয়ে নাগরিকদের সতর্ক করল ইসরায়েল

বাংলাদেশসহ যেসব দেশ নিয়ে নাগরিকদের সতর্ক করল ইসরায়েল

নতুন পে-স্কেলে পেনশন নিয়ে বড় সুখবর

নতুন পে-স্কেলে পেনশন নিয়ে বড় সুখবর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App