×

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত ৬

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০১৮, ১১:০৬ এএম

অস্ট্রেলিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত ৬
অস্ট্রেলিয়ার সিডনি থেকে ৫০ কিলোমিটার দূরে একটি নদীতে বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটসহ ছয় জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ জন ব্রিটিশ, যাদের মধ্যে ১১ বছর বয়সি এক শিশু রয়েছে। বিমানের পাইলট অস্ট্রেলিয়ার নাগরিক। বিমানে উড়ে সিডনির নয়নাভিরাম দৃশ্য দেখানোর সময় কোয়ান শহরের অদূরে হকেসবুরি নদীতে বিমানটি বিধ্বস্ত হয়। পর্যটকদের দর্শনীয় স্থান দেখানোর জন্য গড়ে ওঠা সিডনি সিপ্লেনস কোম্পানির এই বিমানটি কেন বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি তদন্তকারীরা। নিউ সাউথ ওয়েলস পুলিশের ভারপ্রাপ্ত সুপারিটেন্ডেন্ট মাইকেল গোরম্যান বলেছেন, ঘটনাস্থলে উদ্ধারাভিযান অব্যাহত রয়েছে। বিমানের ধ্বংসাবশেষ নদীগর্ভে পানির ৪২ ফুট নিচে চলে গেছে। লন্ডনের পররাষ্ট্র কার্যালয় জানিয়েছে, সিপ্লেন দুর্ঘটনা নিয়ে যে স্থানীয় কর্তৃপক্ষ কাজ করছে, তাদের সঙ্গে ব্রিটিশ কনস্যুলেটের কর্মকর্তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। এক প্রত্যক্ষদর্শীরা বরাত দিয়েছে সম্প্রচারমাধ্যম নাইন নিউজ জানিয়েছে, বিমানটি নাকবরাবর পানির মধ্যে ঢুকে যায়। ঘটনাস্থল থেকে এক নারী জানিয়েছেন, অবহাওয়া তেমন ভালো ছিল না কিন্তু উদ্বিগ্ন হওয়ার মতোও ছিল না। রোববার বিমানের কিছু ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। সিডনির বিখ্যাত অপেরা হাউস, হারবার ব্রিজ, পিটওয়ার ও হকেসবুরি নদী এলাকাসহ স্থানীয় দৃষ্টিজোড়ানো দৃশ্য দেখানোর কাজ করে থাকে সিডনি সিপ্লেনস কোম্পানি। দুর্ঘটনার পর তারা সব ফ্লাইট বন্ধ রেখেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App