×

আন্তর্জাতিক

এবারই প্রথম হজের নিরাপত্তার কাজে নারী পুলিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২০, ০৯:৫৬ এএম

এবারই প্রথম হজের নিরাপত্তার কাজে নারী পুলিশ

নারী পুলিশ/ফাইল ছবি।

মক্কা নগরীতে হজে নিরাপত্তার কাজে প্রথমবারের মতো নারী পুলিশ মোতায়েন করেছে সৌদি আরব। দেশটির সরকার গত বছরই ঘোষণা করেছে, পুরুষের পাশাপাশি নারীরাও সেনাবাহিনীসহ নিরাপত্তা বাহিনীর কাজে যোগ দিতে পারবে। খবর আরব নিউজের।

ধর্মীয় অনুষ্ঠানেও নিরাপত্তার দায়িত্বে কাজ করার অনুমতি দেয়া হয় সৌদি নারীদের। তবে এবারই প্রথম হজের নিরাপত্তার কাজে নারী পুলিশ কর্মকর্তা নিয়োগ দেয়া হয়। করোনার কারণে এ বছর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা পালিত হচ্ছে।

আল আখবারিয়া টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে প্রথমবারের মতো হজের নিরাপত্তায় দায়িত্ব পালন করা নারী পুলিশ কর্মকর্তা আফনান আবু হোসেইন বলেন, আমাদের দেশে হজের সময়টা খুবই ব্যস্ত একটা সময়। কঠোর স্বাস্থ্যবিধি মেনে বুধবার পবিত্র মসজিদ মক্কা থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু হয়। আমরা নিবিড়ভাবে তা পর্যবেক্ষণ করছি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে হজ ও ওমরাহবিষয়ক অধিদফতরের মহাসচিব সারি আসিরি বলেন, হাজীদের প্রতিটি গ্রুপে একজন করে দলনেতা আছেন- যিনি তাদের সামাজিক নিরাপত্তার বিষয়টি বদারকি করছেন। প্রতিটি গ্রুপের জন্য আলাদা করে চিকিৎসক নিযুক্ত করা হয়েছে, তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য।

অনুমোদন ছাড়া হজে অংশ নিতে গিয়ে বুধবার ২৪৪ জন গ্রেফতার হয়েছেন মক্কায়। গ্রেপ্তারের পাশাপাশি এভাবে যারা হজ করতে আসবে, তাদের ১০ হাজার রিয়াল জরিমানাও গুনতে হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App