×

আন্তর্জাতিক

প্রণব মুখার্জির অবস্থার অবনতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২০, ১০:১৫ পিএম

হাসপাতালে ভর্তি ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অবস্থার অবনতি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতি দিয়ে দিল্লির আর্মি হসপাতাল গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, “মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় সোমবার অস্ত্রোপচার করা হয়েছে সাবেক রাষ্ট্রপতির। কিন্তু তার পরেও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।”

রবিবার রাতে বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখোপাধ্যায়। রক্তপাত না হলেও, সোমবার সকাল থেকে স্নায়ুঘটিত সমস্যা দেখা দেয় তার। বাঁ হাত নাড়াচাড়া করতে সমস্যা দেখা দেয়। চিকিৎসকের পরামর্শে আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেল-এ ভর্তি হন। এমআরআই স্ক্যানে দেখা যায়, আঘাত পাওয়ার ফলে তার মাথার ভিতর রক্ত জমাট বেঁধে রয়েছে। তাই জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

অস্ত্রোপচারের আগে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সে সময় দেখা যায়, প্রণব মুখার্জির শরীরে করোনা পজেটিভ। সেই অবস্থাতেই সোমবার রাতে অস্ত্রোপচার হয় তার। তার পর ভেন্টিলেশনে রাখা হয় তাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পোশাক কারখানার উৎপাদন সচল রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

পোশাক কারখানার উৎপাদন সচল রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ

৩ দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর

৩ দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ

আফগানিস্তান প্রিমিয়ার লিগের নিলামে সাকিবসহ ১০ বাংলাদেশি ক্রিকেটার

আফগানিস্তান প্রিমিয়ার লিগের নিলামে সাকিবসহ ১০ বাংলাদেশি ক্রিকেটার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App