×

আন্তর্জাতিক

মার্কিন ও ব্রিটিশ জাহাজে আবারো ইয়েমেনের হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১৯ পিএম

মার্কিন ও ব্রিটিশ জাহাজে আবারো ইয়েমেনের হামলা

ছবি:

ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি জানিয়েছেন, তার দেশের নৌবাহিনী নতুন করে আমেরিকা এবং ব্রিটিশ জাহাজে দুই দফা হামলা চালিয়েছে। 

রাজধানী সানা থেকে টেলিভিশনে সম্প্রচারিত এক প্রেস ব্রিফিংয়ে মঙ্গলবার সকালে তিনি এ ঘোষণা দেন।

জেনারেল সারিয়ি বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের বর্বর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত লোহিত সাগরে ইয়েমেনের সামরিক বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। 

আরো পড়ুন: ১৩ বছর পর সিরিয়ায় রাষ্ট্রদূত নিয়োগ দিল আমিরাত

তিনি বলেন, ইয়েমেনের সেনারা নতুন করে মার্কিন মালিকানাধীন ‘স্টার নাসিয়া’ এবং ব্রিটিশ মালিকাধীন ‘মর্নিং টাইড’ নামের দুটি জাহাজের ওপর হামলা চালায়। ইয়েমেনের নৌবাহিনী ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজ দুটিতে নিখুঁতভাবে হামলা চালিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকার অসহায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন এবং মার্কিন ও ব্রিটিশ বাহিনীর আগ্রাসনের জবাবে লোহিত সাগরে শত্রুদের জাহাজে হামলা চালানো হয়েছে। 

তিনি স্পষ্ট করে বলেন, লোহিত সাগর এবং আরব সাগরে আমেরিকা ও ব্রিটেনের সব জাহাজ এখন থেকে ইয়েমেনের সামরিক বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গেজেট প্রকাশের আগে কী কী সমন্বয়, পে স্কেলে নতুন তথ্য

গেজেট প্রকাশের আগে কী কী সমন্বয়, পে স্কেলে নতুন তথ্য

আদানির গোড্ডা কেন্দ্রের বন্ধ ইউনিট থেকে ফের বিদ্যুৎ সরবরাহ

আদানির গোড্ডা কেন্দ্রের বন্ধ ইউনিট থেকে ফের বিদ্যুৎ সরবরাহ

কুমিল্লায় যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

কুমিল্লায় যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

মেসির গোলেও জয়বঞ্চিত মায়ামি, পয়েন্ট খোয়াল শেষ মুহূর্তে

মেসির গোলেও জয়বঞ্চিত মায়ামি, পয়েন্ট খোয়াল শেষ মুহূর্তে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App