×

আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেন বাইডেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৮ পিএম

গাজায় যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেন বাইডেন

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কাতারে ইসরায়েল ও হামাস একটি যুদ্ধ বিরতি চুক্তিতে উপনীত হওয়ার দ্বারপ্রান্তে পৌছেছে। সোমবার নিউ ইয়র্ক সফরের সময় সাংবাদিকদের এ কথা বলেন বলেন বাইডেন।

তিনি বলেন, ‘আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমাকে বলেছেন আমরা খুব কাছে পৌঁছে গেছি। আমরা খুবই কাছে। যদিও এখনও চুক্তি হয়নি। আমি আশা করছি আগামী সোমবারের মধ্যে আমরা একটি যুদ্ধবিরতি চুক্তি পারব।’ খবর বিবিসির।

প্রতিবেদনটিতে বলা হয়, গত বছর ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন হামলা চালিয়ে ১হাজা ২০০ মানুষকে হত্যা করে ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। জিম্মি করে গাজায় নিয়ে যায় প্রায় আড়াইশ মানুষকে। সেদিন থেকেই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। যে হামলা এখনো চলছে। ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা প্রায় ৩০ হাজারে পৌঁছেছে। গাজায় হামলায় নিহতদের একটি বড় অংশ নারী ও শিশু।

ইসরায়েলের সবচেয়ে প্রভাবশালী মিত্র এবং সমর্থক যুক্তরাষ্ট্র। দেশটি গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছে। গত বছর নভেম্বরে গাজা যুদ্ধে ১ সপ্তাহের যুদ্ধবিরতি দেয়া হয়েছিল। যে সময়ে ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দি ২ শতাধিক ফিলিস্তিনির মুক্তির বিনিময়ে হামাস শতাধিক জিম্মিকে মুক্তি দেয়। তবে এখনো হামাসের হাতে শতাধিক ইসরায়েলি জিম্মি বন্দি রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদের মুক্ত করতেই মূলত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যুদ্ধবিরতি চাইছে। এদিকে, হামাস বলছে, গাজা থেকে ইসরায়েলের সব সেনা প্রত্যাহার করা হলেই কেবল তারা গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে রাজি আছে।

মিশর এবং কাতার গাজায় যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করছে। প্রেসিডেন্ট নির্বাচনের আগে দেশের ভেতর চাপ বাড়ায় যুক্তরাষ্ট্রও এখন গাজায় যুদ্ধবিরতি চাইছে।

গাজায় যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনার বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এর আগে বলেছিলেন, আলোচনায় অগ্রগতি হয়েছে।

তিনি বলেছেন, ‘মিশর, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে (গাজা যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে) যে আলোচনা হয়েছে তাতে আমরা অগ্রগতি পেয়েছি।’

এদিকে যুদ্ধ-পরবর্তী গাজার ভবিষ্যৎ কেমন হবে তা নিয়ে প্রথমবারের মতো সরকারি পরিকল্পনা পেশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত বৃহস্পতিবার পেশ করা তার পরিকল্পনা অনুযায়ী, অনির্দিষ্টকালের জন্য সব ফিলিস্তিন এলাকার নিরাপত্তাব্যবস্থা নিয়ন্ত্রণ করবে ইসরায়েল। আর যেসব ফিলিস্তিনির সঙ্গে ইসরায়েল-বিদ্বেষী কোনও গোষ্ঠীর সম্পর্ক নেই তারা গাজার শাসন পরিচালনা করবে। কেবল গাজাই নয়, অধিকৃত পশ্চিম তীরসহ জর্ডানের পশ্চিমাঞ্চলে স্থল, জল ও আকাশ পথ মিলে গোটা এলাকার নিরাপত্তার নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে থাকবে বলে পরিকল্পনার রূপরেখায় প্রস্তাব করা হয়েছে, যে ভূখণ্ডে স্বাধীন রাষ্ট্র গড়ে তুলতে চায় ফিলিস্তিন।

নেতানিয়াহু বৃহস্পতিবার নিরাপত্তা মন্ত্রিসভায় এ পরিকল্পনা উপস্থাপন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখেই বিনিয়োগে গতি ফেরাতে চায় কেন্দ্রীয় ব্যাংক

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর বেঁধে দেওয়া অগণতান্ত্রিক: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

যুবদল নেতার বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App