×

আন্তর্জাতিক

মার্কিন বিমানকে তাড়া করলো রাশিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ০১:২৮ পিএম

মার্কিন বিমানকে তাড়া করলো রাশিয়া

ছবি: সংগৃহীত

দেশের সীমানা অতিক্রমের আগে যুক্তরাষ্ট্রের দুটি বোমারু বিমানকে বাধা দিয়েছে রাশিয়া। রবিবার বারেন্টস সাগরের ওপর দিয়ে মার্কিন বিমান দুটি যাওয়ার সময় তাদের বাধা দেয়া হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দেশটির নিয়ন্ত্রণ সরঞ্জাম রাশিয়ার আকাশসীমার দিকে আসা বিমানের একটি বহরকে শনাক্ত করেছে। এর পর বিমানগুলো প্রতিরোধ করতে একটি মিগ-৩১ ফাইটার জেট পাঠায় মস্কো। খবর আনাদোলু এজেন্সির।

প্রতিবেদনটিতে বলা হয়, ‘রাশিয়ার বিমান বাহিনী ২টি মার্কিন বি-১বি  বোমারু বিমানকে শনাক্তের পর একে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে, রাশিয়ার ফাইটার জেটের তাড়া খেয়ে যুক্তরাষ্ট্রের  বিমানগুলো তাদের গতিপথ পরিবর্তন করে। ফলে তার রাশিয়া আকাশ সীমায় প্রবেশে সক্ষম হয়নি।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের কোন মন্তব্য পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App