×

আন্তর্জাতিক

ইসরায়েলে হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট নিক্ষেপ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৪, ০২:৫৩ পিএম

ইসরায়েলে হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট নিক্ষেপ

সীমান্ত-লাগোয়া ইসরায়েলের কিরিয়াত শোমোনা শহরে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এ হামলায় ইসরায়েলে তাৎক্ষণিকভাবে কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা জানা যায়নি।

দক্ষিণ লেবাননের একটি গ্রামে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলার জবাবে বুধবার (২৭ মার্চ) ভোরের দিকে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।

এর আগে, মঙ্গলবার লেবাননের দক্ষিণাঞ্চলের হাব্বারিয়াহ গ্রামে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

লেবাননের দুটি নিরাপত্তা সূত্র জানায়, ইসরায়েলি বিমান হামলায় হাব্বারিয়াহ গ্রামে অন্তত সাতজন নিহত হয়েছেন।

ইরান সমর্থিত এই গোষ্ঠীটির জরুরি ব্যবস্থাপনা ও ত্রাণ কেন্দ্র লক্ষ্য করে ইসরায়েলি সামরিক বাহিনী ওই বিমান হামলা চালিয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে। তবে শোমোনা শহরে হিজবুল্লাহর হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এমনকি সেখানে কোনও ধরনের হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কি না তাও জানা যায়নি।

গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে শত শত মানুষকে হত্যা করে অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন শাসকগোষ্ঠী হামাস। একই সঙ্গে আরও দুই শতাধিক ইসরায়েলি ও বিদেশিকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে রাখে তারা। ওই দিনই ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় পুরোমাত্রার যুদ্ধ শুরু করে।

গত পাঁচ মাসের বেশি সময় ধরে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলা নির্বিচার হামলায় ৩২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত ও আরও হাজার হাজার মানুষ আহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন আরও লাখ লাখ মানুষ।

হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর কয়েক দিন পর ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে হামলা শুরু করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। পাল্টাপাল্টি হামলায় ইতোমধ্যে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর অনেক সদস্যের প্রাণহানি ঘটেছে। লেবানন-ইসরায়েল সীমান্তের উভয় প্রান্তের লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App