×

আন্তর্জাতিক

সিরিয়ায় ইরানের কনস্যুলেটে ইসরায়েলের ভয়াবহ হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৪, ০৮:১৫ এএম

সিরিয়ায় ইরানের কনস্যুলেটে ইসরায়েলের ভয়াবহ হামলা

ছবি: সংগৃহীত

সিরিয়ায় অবস্থিত ইরানের কনস্যুলেট ভবনের এনেক্স ভবনে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। এই হামলায় ইরানের বিপ্লবী গার্ডের এক কমান্ডারসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। 

সোমবার (১ এপ্রিল) সিরিয়ার রাজধানী দামেসকের মাজেহাতে ইরানি কনস্যুলেটে হামলা চালিয়েছে ইসরায়েল। খবর সানার। 

প্রতিবেদনটিতে বলা হয়, এই হামলায় ইরানের বিপ্লবী গার্ডের জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ রেজা জাহিদী নিহত হয়েছেন। ইসরায়েলের চালানো হামলায় ইরানি কনস্যুলেটের ভবনটি পুরোপুরি ধসে গেছে। হামলার পরপরই ভবনটি থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা গেছে।

তবে এ হামলার ব্যাপারে কোনোধরনের মন্তব্য করতে রাজি হয়নি ইসরায়েল।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি হামলায় ইরানের কনস্যুলেট ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং ভবনের ভেতর যারা ছিলেন তাদের সবাই আহত অথবা নিহত হয়েছেন।

তবে ইসরায়েলি হামলায় সিরিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হোসেন আকবারি এবং তার পরিবারের কোনো সদস্য ক্ষতিগ্রস্ত হননি। কনস্যুলেটের যে ভবনটিতে হামলা হয়েছে তারা সেখানে উপস্থিত ছিলেন না। বিষয়টি নিশ্চিত করেছে ইরানি বার্তাসংস্থা নূর নিউজ।

যদিও হামলার পর সিরিয়ার বার্তাসংস্থা সানা নিউজ জানিয়েছিল, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দেয়া হয়েছে। তবে কোনো একটি ক্ষেপণাস্ত্র কনস্যুলেটের এনেক্স ভবনে আঘাত হানতে সমর্থ হয়।

গত সপ্তাহে সিরিয়ার আরেকটি বড় হামলা চালিয়েছিল ইসরায়েল। ওই হামলায় ৫৩ জন নিহত হন। যার মধ্যে ৩৮ সিরীয় সেনা এবং হিজবুল্লাহর ৭ যোদ্ধা ছিলেন।

গত বছর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর এটিই সিরিয়ায় ইসরায়েলের চালানো সবচেয়ে বড় হামলা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কতদিন?

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কতদিন?

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

এআই যেন নিয়ন্ত্রণহীন-যথেচ্ছভাবে ব্যবহৃত না হয়: রাষ্ট্রপতি

এআই যেন নিয়ন্ত্রণহীন-যথেচ্ছভাবে ব্যবহৃত না হয়: রাষ্ট্রপতি

‘ছেলে হওয়ার পরে আর পারতাম না’, যে অনুভূতির কথা জানালেন পরিণীতি

‘ছেলে হওয়ার পরে আর পারতাম না’, যে অনুভূতির কথা জানালেন পরিণীতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App