×

আন্তর্জাতিক

যে কারণে মেয়ের শ্বশুরবাড়িতে বোমা হামলা! পরে যা হলো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪, ০৬:৩৬ পিএম

যে কারণে মেয়ের শ্বশুরবাড়িতে বোমা হামলা! পরে যা হলো

ছবি: সংগৃহীত

দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর কথা কাঁটি কাঁটি ও খুনসুটি একটি স্বাভাবিক ব্যাপার। কিন্তু কিছু কিছু স্বামী-স্ত্রী রয়েছে তারা রীতিমতো দাম্পত্য কলহে জড়িয়ে যায়। এক পর্যায়ে কলহ এমনই পর্যায়ে পৌঁছায় যে, স্বামী-স্ত্রীর চিৎকার চেঁচামেচিতে অতিষ্ঠ হয়ে যায় প্রতিবেশীরাও।

কিন্তু ভারতের পশ্চিমবঙ্গে এমনি এক পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে ঘটেছে লোমহর্ষক ঘটনা। স্বামী-স্ত্রীর নিত্যদিনের অশান্তি ও দাম্পত্য কলহের জেরে মেয়ের বাড়ির লোকজন ছেলের বাড়িতে বোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রাজ্যের মুর্শিদাবাদের শমসেরগঞ্জে ।

বুধবার (১৭ এপ্রিল) আনন্দবাজার পত্রিকা অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মেয়ের সঙ্গে ঝগড়া করার জন্য জামাইয়ের বাড়ি লক্ষ্য করে বোমা হামলার অভিযোগ উঠছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এতে আহত হয়েছেন কমপক্ষে চার জন। আহতদের প্রত্যেককে ভর্তি করানো হয়েছে স্থানীয় একটি হাসপাতালে।

স্থানীয় সূত্রে আনন্দবাজার জানায়, মুর্শিদাবাদের শমসেরগঞ্জ ব্লকের তিন পাকুরিয়া অঞ্চলের গোবিন্দপুর এলাকার বাসিন্দা রেহেনা খাতুন ও মেহেদী হাসানের বিয়ে হয় বছরখানেক আগে। প্রতিবেশীদের অভিযোগ, বিয়ের পর থেকেই সাংসারিক অশান্তি শুরু হয় তাদের। মাঝেমধ্যেই সাংসারিক অশান্তি মাত্রা ছাড়িয়ে যেতো। মঙ্গলবার মাঝরাতেই হঠাৎ বোমা বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়েও পড়েন স্থানীয়েরা। খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, রেহানার পরিবারের লোকজনই জামাইয়ের বাড়িতে বোমা হামলা করেছেন। বোমার আঘাতে রেহানার পরিবারের চার সদস্য জখম হন। যাঁদের মধ্যে তিন জনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে।

মেহেদীর পরিবারের সদস্য দিলরুবা বেওয়ার বলেন, রাত ১২টার দিকে হঠাৎ বোমার শব্দে ঘুম ভেঙে যায় আমাদের। আমাদের বাড়ির লোকজনকে খুন করার উদ্দেশে বোমা হামলা হয়। বৌয়ের বাপের বাড়ির লোকজন এই কাণ্ড ঘটিয়েছে।

এদিকে, সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন রেহানার বাপের বাড়ির লোকেরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App