×

আন্তর্জাতিক

তাইওয়ানে ৯ মিনিটের ব্যবধানে ৫ বার ভূমিকম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪, ১০:৪৫ পিএম

তাইওয়ানে ৯ মিনিটের ব্যবধানে ৫ বার ভূমিকম্প

ছবি: সংগৃহীত

পূর্ব তাইওয়ানের হুয়ালিয়েন কাউন্টির শোফেং টাউনশিপে মাত্র ৯ মিনিটের ব্যবধানে পাঁচটি ভূমিকম্প আঘাত হানে। দেশটির কেন্দ্রীয় বার্তা সংস্থা 'ফোকাস তাইওয়ান' এ তথ্য দিয়েছে। খবর এনডিটিভির।

স্থানীয় সময় সোমবার (২২ এপ্রিল) বিকেল ৫টা ৮ মিনিট থেকে ৫টা ১৭ মিনিটের মধ্যে এ ভূমিকম্প অনুভূত হয়।

ফোকাস তাইওয়ান এক্স-এ পোস্ট করেছে, বিকাল ৫:০৮ থেকে ৫:১৭ এর মধ্যে ৯ মিনিটের মধ্যে পূর্ব তাইওয়ানের হুয়ালিয়েন কাউন্টির শোফেং টাউনশিপে পাঁচটি আঘাত হানে।

সবচেয়ে শক্তিশালীটি ছিলো ৫ দশমিক ৭ মাত্রার। রাজধানী তাইপেতেও কম্পন অনুভূত হয়। দ্বীপটির আবহাওয়া প্রশাসন এসব তথ্য জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

আরো পড়ুন: চীনে শতাব্দীর ভয়াবহ বন্যার আশঙ্কা

এসব ভূমিকম্প ছিলো পূর্বাঞ্চলীয় কাউন্টি হুয়ালিয়েনকেন্দ্রিক। সেখানে চলতি মাসের শুরুতে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে ১৪ জন নিহত হয়। এরপর থেকে তাইওয়ানে কয়েকশ আফটারশক হয়েছে। 

দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছেই তাইওয়ানের অবস্থান। এ কারণেই অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ।  

উল্লেখ্য, ২০১৬ সালে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে শতাধিক লোকের প্রাণহানি ঘটে। ১৯৯৯ সালে সেখানে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে দুই হাজারেরও বেশি লোক নিহত হন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যাত্রাবাড়ীতে বিপুল মাদকসহ গ্রেপ্তার ১

যাত্রাবাড়ীতে বিপুল মাদকসহ গ্রেপ্তার ১

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, যা জানালেন রিজভী

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, যা জানালেন রিজভী

গাছ রোপণ করার চেয়ে রক্ষা করাই কঠিন

ভূমিমন্ত্রী গাছ রোপণ করার চেয়ে রক্ষা করাই কঠিন

বিনা মূল্যে ফেসবুক ভেরিফায়েড ব্যাজ, পাবেন যেভাবে

বিনা মূল্যে ফেসবুক ভেরিফায়েড ব্যাজ, পাবেন যেভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App