×

আন্তর্জাতিক

তুরস্কে এক হাজারের বেশি হামাস যোদ্ধা চিকিৎসা নিচ্ছে: এরদোয়ান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৪, ০৯:২৪ পিএম

তুরস্কে এক হাজারের বেশি হামাস যোদ্ধা চিকিৎসা নিচ্ছে: এরদোয়ান

ছবি: সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন- ‘ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের এক হাজারের বেশি যোদ্ধা তুরস্কের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে হামাসের কর্মকাণ্ডকে একটি ‘প্রতিরোধ আন্দোলন’ হিসেবে অভিহিত করেছেন তিনি।

সোমবার (১৩ মে) গ্রিসের প্রধানমন্ত্রী কায়রিয়াকোস মিতসোতাকিসের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন এরদোয়ান। এ সময় তিনি আরো বলেন- ‘গ্রিস হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে, যা তাকে পীড়া দেয়।’

তবে পরবর্তীতে নাম প্রকাশ না করার শর্তে এক তুর্কি কর্মকর্তা জানান, তুরস্কে মূলত ১ হাজারের বেশি ফিলিস্তিনি চিকিৎসা নিচ্ছেন। তাদেরকে প্রেসিডেন্ট এরদোয়ান হামাসের যোদ্ধা হিসেবে ভুল ভেবেছেন।

ওই কর্মকর্তা বলেছেন- ‘প্রেসিডেন্ট এরদোয়ান ভুল বলেছেন। তিনি বুঝিয়েছেন গাজার ১ হাজার মানুষ আমাদের এখানে চিকিৎসা নিচ্ছেন, হামাসের সদস্য নয়।’

এরদোয়ানের পাশে দাঁড়ানো গ্রিসের প্রধানমন্ত্রী বলেছেন- ‘গাজার যুদ্ধের সব বিষয়ের সঙ্গে গ্রিস ও তুরস্ক একমত হতে পারবে না। তবে গাজায় একটি দীর্ঘকালীন যুদ্ধবিরতির প্রয়োজন এ বিষয়ে গ্রিস একমত।’

তুরস্ক ও গ্রিস উভয়ই যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য। তবে একই জোটের সদস্য হলেও দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই উত্তেজনা তৈরি হয়। এসব উত্তেজনা নিরসনের জন্য আলোচনা করতে তুরস্কে গেছেন গ্রিসের প্রধানমন্ত্রী।’

আলোচনা শেষে টার্কিশ প্রেসিডেন্ট এরদোয়ান জানিয়েছেন- ‘তাদের মধ্যে যেসব সমস্যা রয়েছে সেগুলো সমাধান অযোগ্য সমস্যা নয়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App