×

আন্তর্জাতিক

নিজেদের গোলায় ইসরায়েলি ৫ সেনা নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৪, ০৩:৫২ পিএম

নিজেদের গোলায় ইসরায়েলি ৫ সেনা নিহত

ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যোদ্ধাদের সঙ্গে তুমুল লড়াই চলছে ইসরায়েলি বাহিনীর। বুধবার (১৫ মে) গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শহরে হামাসের সঙ্গে লড়াইয়ে প্রাণ হারিয়েছে ইসরায়েলের ৫ সেনা।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি একসঙ্গে সবচেয়ে বেশি ইসরায়েলি সেনা নিহত হওয়ার অন্যতম ঘটনা।

ইসরায়েলের সামরিক বাহিনীর বরাত দিয়ে দেশটির গণমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ভুলক্রমে ইসরায়েলি বাহিনীর ট্যাংক থেকে ছোড়া গোলা ওই সেনাদের ওপর গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ৫ ইসরায়েলি সেনা নিহত এবং আরো ৭ সেনা গুরুতর আহত হয়েছে।

আরো পড়ুন: গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল

এর আগে ইসরায়েলি বাহিনী জাবালিয়া ছেড়ে গিয়েছিলো, কিন্তু চলতি সপ্তাহে তারা আবার শহরটিতে প্রবেশ করেছে। ইসরায়েলি বাহিনীর দাবি, হামাসের যোদ্ধারা এখানে ফের সংগঠিত হয়েছে।

জাবালিয়ায় গত শনিবার বিমান হামলা চালিয়ে অভিযান শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনী- আইডিএফ। তখন থেকে হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনি শহরটি ছেড়ে পালিয়ে গেছে। গত সোমবার ইসরায়েলি সেনারা ফের জাবালিয়ায় প্রবেশ করে।

গত কয়েকদিন ধরে এখানে ও গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে। গাজার ২৩ লাখ বাসিন্দার প্রায় অর্ধেক রাফায় আশ্রয় নিয়ে আছে।

জাতিসংঘ জানিয়েছে, রাফায় লড়াই শুরু হওয়ার পর থেকে প্রায় ছয় লাখ ফিলিস্তিনি শহরটি ছেড়ে পালিয়ে গেছে আর উত্তরাঞ্চলে লড়াই শুরু হওয়ার পর থেকে আরো এক লাখ নতুন করে বাস্তুচ্যুত হয়েছে। 

 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App