×

আন্তর্জাতিক

তাইওয়ানের পার্লামেন্টে আইনপ্রণেতাদের মারামারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৪, ০৭:৪৬ পিএম

তাইওয়ানের পার্লামেন্টে আইনপ্রণেতাদের মারামারি

ছবি: সংগৃহীত

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল মারামারিতে জড়িয়ে পড়েন আইনপ্রণেতারা। 

শুক্রবার (১৭ মে) একটি আইনের সংস্কার নিয়ে মতবিরোধের পর সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। খবর রয়টার্সের।

সম্প্রতি তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন লাই চিং-তে। আর তার পরেই এ ঘটনা ঘটলো।

নতুন সংস্কারের প্রস্তাবে সংসদে ভোট শুরুর আগেই সংসদের বাইরে কিছু আইনপ্রণেতা একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি, চিৎকার করেছেন।

ঘটনার ভিডিওতে দেখা গেছে, আইনপ্রণেতারা স্পিকারের আসনের আশপাশে চড়ে বসেন। কেউ কেউ টেবিলের ওপর লাফিয়ে পড়েন এবং সহকর্মীদের টেনে মেঝেতে ফেলে দেন। কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলেও বিকালে আবার মারামারি শুরু হয়।

গত জানুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচিত হন লাই। সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করবেন। কিন্তু তার দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে।

তাইওয়ানের প্রধান বিরোধী দল কুওমিনতাং (কেএমটি), ডিপিপি-র চেয়ে বেশি আসন পেয়েছে। কিন্তু তা নিজেদের সংখ্যাগরিষ্ঠতা গঠনের জন্য যথেষ্ট নয়। তাই দলটি তাইওয়ান পিপলস পার্টি (টিপিপি) এর সঙ্গে কাজ করছে।

ডিপিপি বলেছে, কেএমটি এবং টিপিপি প্রথাগত পরামর্শ প্রক্রিয়া ছাড়াই প্রস্তাবের মাধ্যমে জোর করে আদায় করার চেষ্টা করছে। একে ক্ষমতার অসাংবিধানিক অপব্যবহার বলে অভিহিত করেছে ডিপিপি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, জেনে নিন কবে

চালু হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, জেনে নিন কবে

সব মাদরাসায় চালু করবো মিড-ডে মিল

শিক্ষামন্ত্রী সব মাদরাসায় চালু করবো মিড-ডে মিল

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

বাঁধনের ওপর হামলা: সংসদে যা বললেন বিএনপির নারী এমপি

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App