×

আন্তর্জাতিক

ইরানে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এক ইহুদির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৪, ০৪:২৯ পিএম

ইরানে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এক ইহুদির

ছবি: সংগৃহীত

দুই বছর আগে মারামারি করে এক ব্যক্তিকে হত্যার দায়ে ইরানে এক ইহুদি যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ইরানের মানবাধিকার সংস্থা জানিয়েছে, হত্যাকাণ্ডের সময় আরভিন নাথানিয়াল গাহরামানি নামের এই যুবকের বয়স ছিলো ১৮ বছর। এই যুবকের বিরুদ্ধে ‘ইচ্ছাকৃত হত্যা’ সংঘটিত করার অভিযোগ উঠে এবং পরবর্তীতে এটি প্রমাণিত হয়। সূত্র: টাইমস অব ইসরায়েল।

অসলোভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) জানিয়েছে, এই ইহুদি যুবকের বাড়ি দক্ষিণপূর্বাঞ্চলের শহর কারমানশাহতে। 

শনিবার (১৮ মে) তার মৃত্যুদণ্ড কার্যকরের কথা ছিলো। তবে তার পরিবারকে জানানো হয়েছে মৃত্যুদণ্ডটি আগামী সোমবার (২০ মে) কার্যকর করা হবে।

আরো পড়ুন: নিজেদের গোলায় ইসরায়েলি ৫ সেনা নিহত

তবে ইরানের সরকার বিরোধী সংশ্লিষ্ট সংবাদমাধ্যম জানিয়েছে, আরভিন নাথানিয়াল গাহরামানি ছুরি হামলার শিকার হয়েছিলেন। তখন তিনি নিজেকে বাঁচাতে এই হত্যাকাণ্ড ঘটান।

হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তির পরিবার যদি তাকে ক্ষমা করে দেয়, শুধুমাত্র তাহলে এই ইহুদি যুবক এখন বেঁচে যেতে পারেন। তবে এখন পর্যন্ত এই হত্যাকারীকে ক্ষমা করার ক্ষেত্রে অস্বীকৃতি জানিয়েছে হত্যার শিকার ব্যক্তির পরিবারের সদস্যরা।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের মাধ্যমে ইরানে ইসলামিক শাসন কায়েম করা হয়। ওই বিপ্লবের আগে ইরানে ১ লাখ ইহুদির বসবাস ছিলো। ২০১৬ সালে চালানো সর্বশেষ আদম শুমারির তথ্য অনুযায়ী, ইরানে ইহুদির সংখ্যা ১০ হাজারেরও নিচে নেমে এসেছে। বিশ্বে বর্তমানে সবচেয়ে বেশি ইহুদি বসবাস করেন ইসরায়েলে।

আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য মতে, ২০২৩ সালে ইরানে ৮৫৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, যা ২০১৫ সালের পর সর্বোচ্চ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক বসানোর সিদ্ধান্ত

পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক বসানোর সিদ্ধান্ত

পাঁচ বিভাগে মৌসুমি বায়ুর বিস্তার, সারাদেশে ভারী বৃষ্টির আভাস

পাঁচ বিভাগে মৌসুমি বায়ুর বিস্তার, সারাদেশে ভারী বৃষ্টির আভাস

স্থানীয় নির্বাচনের আইন-বিধি চূড়ান্তে আগামী সপ্তাহে কমিশন সভা ইসির

স্থানীয় নির্বাচনের আইন-বিধি চূড়ান্তে আগামী সপ্তাহে কমিশন সভা ইসির

সকালে মাঠে মানছে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

সকালে মাঠে মানছে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App