×

আন্তর্জাতিক

ক্ষতিপূরণ দেবে সিঙ্গাপুর এয়ারলাইন্স!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৪, ০২:২৬ পিএম

ক্ষতিপূরণ দেবে সিঙ্গাপুর এয়ারলাইন্স!

ছবি: সংগৃহীত

মাঝ আকাশে উড়োজাহাজে হঠাৎ তীব্র ঝাঁকুনির ঘটনায় আহত যাত্রীদের ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস। 

মঙ্গলবার (১১ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই ঘোষণা দেয় এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

গত ২০ মে লন্ডন থেকে সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে এ তীব্র ঝাঁকুনির ঘটনা ঘটে।

সিঙ্গাপুর এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, সেদিনের ঘটনায় সামান্য আহত যাত্রীদের প্রত্যেককে ১০ হাজার মার্কিন ডলার করে দেয়া হবে। যেসব যাত্রীর আঘাত ছিল গুরুতর, তাৎক্ষণিক প্রয়োজন বিবেচনায় তাদের অগ্রিম ২৫ হাজার ডলার করে দেয়া হচ্ছে। এ ছাড়া আরও ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করার কথাও জানায় সংস্থাটি।

আরো পড়ুন: কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩৯

উল্লেখ্য, মিয়ানমারের আকাশসীমায় থাকাকালে বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজটিতে (এসকিউ৩২১) তীব্র ঝাঁকুনি শুরু হয়। পরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে উড়োজাহাজ জরুরি অবতরণ করেন পাইলটরা। এ ঘটনায় ৭৩ বছর বয়সী এক ব্রিটিশ যাত্রীর মৃত্যু হয়। ব্যাংককের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় শতাধিক যাত্রীকে। এর মধ্যে একটি হাসপাতাল কর্তৃপক্ষ তখন জানিয়েছিল, যাত্রীদের কেউ কেউ মাথা ও মেরুদণ্ডে আঘাত পেয়েছেন।

জানা গেছে, মাঝ আকাশে হঠাৎই উড়োজাহাজটি দ্রুত ওঠানামা করতে থাকে। একপর্যায়ে মাত্র ৪ দশমিক ৬ সেকেন্ডে উড়োজাহাজটি ১৭৮ ফুট নিচে নেমে যায়। যাত্রীদের বর্ণনা থেকে জানা যায়, সিট বেল্ট পরা ছিল না এমন যাত্রী ও ক্রু সদস্যরা সেই সময় আসন থেকে ছিটকে উড়োজাহাজের বিভিন্ন স্থানে পড়ে যান। তাদের মধ্যে অনেকে কেবিনের ছাদে গিয়েও আছড়ে পড়েন।

ফ্লাইটটিতে ২১১ জন যাত্রী ও ১৮ জন ক্রু সদস্য ছিলেন। সিঙ্গাপুর এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ফ্লাইটের সব যাত্রীর ভাড়া ফেরত দেয়া হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App