×

আন্তর্জাতিক

দুবাইতে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

Icon

ইউএই প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২৪, ০৩:০৯ পিএম

দুবাইতে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন

দুবাইতে প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা। ছবি: ভোরের কাগজ

ব্যস্ত প্রবাস জীবনে প্রবাসীদের আনন্দ বিনোদনে তেমন একটা সুযোগ হয়ে উঠে না। তাছাড়া প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মরাও বঞ্চিত হচ্ছে খেলাধুলা সহ নানারকম বিনোদন থেকে। তাই কিছুটা হলেও প্রবাসীদের এবং তাদের ছেলেমেয়েদের আনন্দ বিনোদনের কথা চিন্তা করে আগামী ১৭ জুন ( ঈদুল আজহার পরদিন) আরব আমিরাত, কাতার ও ওমান ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। 

এ উপলক্ষে মঙ্গলবার (১১ জুন) সারজা হুদাইবিয়া রেস্টুরেন্ট হলরুমে ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন করা হয়। 

সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ করিম সুমনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবতার ফেরিওয়ালা মোঃ ওসমান গনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-শারজার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফয়সাল আহমেদ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দুবাই আল আবিরের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাসের উদ্দিন বাবর। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, মোহাম্মদ ফয়েজ, মোহাম্মদ জসিম প্রমুখ। 

এছাড়া আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্টের আহ্বায়ক মোঃ শফিউল আলম, সদস্য সচিব এস এম আব্দুল মাবুদ, সদস্য কামাল উদ্দিন, সৈয়দ মোহাম্মদ আজিম উদ্দিন, মোঃ মুরাদ, ইকবাল করিম, তৌহিদুল ইসলাম, নুরুল আজম, মোঃ ইকবাল,মোঃ সেলিমসহ  অনেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল

সিজেপির আন্দোলন তরুণীকে ‘অশালীন স্পর্শ’ পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App