×

আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের জন্য হজের খুতবায় দোয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ০৬:৫৭ পিএম

ফিলিস্তিনিদের জন্য হজের খুতবায় দোয়া

ছবি: সংগৃহীত

হজের খুতবায় দোয়া করা হয়েছে ফিলিস্তিনিদের জন্য। হজের খতিব শায়েখ মাহের বিন হামাদ আল মুয়াইকিলি খুতবার এক পর্যায়ে ফিলিস্তিনিদের জন্য সবাইকে দোয়া করতে বলেন এবং তাদের ওপর যে নির্মম নির্যাতন চলছে তা উল্লেখ করেন।

শায়েখ মুয়াইকিলি বলেন, `আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া করুন! যারা ভয়াবহ বিপদে আক্রান্ত রয়েছেন, শত্রুদের হামলায় ক্ষতির শিকার হয়েছেন, তাদের রক্ত ঝরানো হয়েছে, তাদের ভূমিতে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে, খাবার, ঔষধ, পোশাকসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র তাদের কাছে পৌঁছতে দেয়া হচ্ছে না।’ 

সৌদি আরবে আজ ৯ জিলহজ। ১৪৪৫ হিজরির পবিত্র আরাফার দিন বা হজের দিন আজ। ইসলামের নির্দেশনা অনুযায়ী ৯ জিলহজ হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবেন। সে অনুযায়ী  আজ জোহরের আগেই হাজিরা ঐতিহাসিক আরাফার ময়দানে সমবেত হয়েছেন।

হজের খুতবা শেষে মসজিদে নামিরায় জোহর ও আসরের যৌথ জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজে ইমামতি করেছেন শায়েখ মাহের বিন হামাদ আল মুয়াইকিলি।

আরাফার ময়দানে কারো পক্ষে যদি মসজিদে নামিরায় গিয়ে ইমামে হজের পেছনে জোহরের নামাজ পড়া সম্ভব হয়, তাহলে সে ইমামের পেছনে জোহর ও আসর একত্রে আদায় করে নেবে।

মসজিদে নামিরার জামাতে অংশগ্রহণ করা সম্ভব না হলে জোহরের সময় জোহর ও আসরের সময় আসর পড়বে। একত্রে পড়লে সময়ের আগে পড়া নামাজ আদায় হবে না। জোহরের সময় আসর পড়ে ফেললেও আসরের সময় হলে আবার আসর আদায় করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলনের নেতা, সমাধান বিয়েতে

তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলনের নেতা, সমাধান বিয়েতে

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

মানবতাবিরোধী অপরাধ ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

বন্ধুত্বের ছোট ছোট স্মৃতি কেন আজীবন মনে থাকে?

বন্ধুত্বের ছোট ছোট স্মৃতি কেন আজীবন মনে থাকে?

দুবাইয়ে জামিন, ইউরোপমুখী বেনজীর আহমেদ

দুবাইয়ে জামিন, ইউরোপমুখী বেনজীর আহমেদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App