×

আন্তর্জাতিক

হজের দিন মক্কা থেকে ৪ কোটি ২২ লাখ কল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৪, ০৮:০৯ পিএম

হজের দিন মক্কা থেকে ৪ কোটি ২২ লাখ কল

ছবি: সংগৃহীত

মক্কা নগরী থেকে হজের আনুষ্ঠানিকতার দিন মোবাইল ফোনে আভ্যন্তরীণ ও দেশের বাইরে মোট ৪ কোটি ২২ লাখ কল করা হয়েছে। এর মধ্যে ৩ কোটি ৬৩ লাখ কল ছিলো সৌদির ভেতরে। আর বাকি ৫৯ লাখ কল গেছে দেশের বাইরে।

সৌদি আরবের কমিউনিকেশনস, স্পেস অ্যান্ড টেকনোলজি কমিশনকে উদ্ধৃত করে সৌদি গেজেট এই তথ্য প্রকাশ করেছে, এসব কলের ৯৯ শতাংশই ছিলো সফল।

পরিসংখ্যানে দেখা যায়, এদিন ডেটার ব্যবহার ৫ দশমিক ৬১ হাজার টেরাবাইটে পৌঁছে, যা ১ হাজার ৮০ পিক্সেল ফুল এইচডিতে ২৩ লাখ ঘণ্টা ভিডিও দেখার সমান।

এই হিসাবে এক দিনে মাথা পিছু ৭৬২ মেগাবাইট ডেটা ব্যবহার হয়েছে, যা বৈশ্বিক গড় ব্যবহার ৩৮০ মেগাবাইটের দ্বিগুণ।

এদিন মোবাইল ইন্টারনেটে ডাউনলোড স্পিড ছিলো সেকেন্ডে গড়ে ৩৮৬ দশমিক ৬৬ মেটাবিট, আপলোড স্পিড ছিলো সেকেন্ডে গড়ে ৪৮ দশমিক ৭৯ মেগাবিট।

সৌদি আরবের তথ্য প্রযুক্তি খাত তার প্রযুক্তিগত প্রস্তুতি এবং দক্ষ কর্মীদের মাধ্যমে উচ্চ ডাউনলোড গতি নিশ্চিত করে গ্রাহকদের চাহিদা পূরণ করছে। এটি হজযাত্রীদের স্থানীয় এবং আন্তর্জাতিক কলের সুবিধাও নিশ্চিত করছে বলেও উল্লেখ করেছে সৌদি গেজেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

‘এনসিপির কমিটিতে ছাগলচোর ও ল্যাপটপ চোর’

রাশেদ খাঁন ‘এনসিপির কমিটিতে ছাগলচোর ও ল্যাপটপ চোর’

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App