×

আন্তর্জাতিক

গাজায় রেড ক্রিসেন্ট দপ্তরের কাছে হামলা, নিহত ২২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৪, ১০:০১ এএম

গাজায় রেড ক্রিসেন্ট দপ্তরের কাছে হামলা, নিহত ২২

ছবি : সংগৃহীত

গাজায় আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রিসেন্টের (আইআরআইসি) দপ্তরের কাছে গোলা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত ২২ জন, আহত হয়েছেন আরো ৪৫ জন। নিহতদের সবাই ওই কার্যালয় চত্বরের আশপাশে আশ্রয় নিয়েছিলেন। সূত্র : বিবিসি

শুক্রবার (২১ জুন) সন্ধ্যায় এই গোলা হামলা ঘটেছে বলে এক বিবৃতিতে জানায় আইআরআইসি। সেই সঙ্গে আরো একবার গাজার বেসামরিক ও মানবিক সহায়তা সংস্থাগুলোর কার্যালয়ে হামলা থেকে বিরত থাকতে গাজহায় যুদ্ধরত সব পক্ষকে আহ্বানও জানিয়েছে সংস্থাটি।

আরো পড়ুন : গাড়িতে বিস্ফোরণ, ৫ সেনা সদস্য নিহত

বিবৃতিতে রেড ক্রিসেন্ট কমিটি জানায়, হামলায় আইসিআরসি কার্যালয়ের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কার্যালয় চত্বরের আশপাশে শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। তাদের মধ্যে অনেকে আমাদের সহকর্মীও ছিলেন। হতাহতদের রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এই হামলায় নিহত হয়েছেন ২২ জন এবং আহত হয়েছেন আরো ৪৫ জন। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা গুরুতর।

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সংক্ষিপ্ত দাবি করেছে এই হামলা ইসরায়েলি সেনাবাহিনী ঘটায়নি। তবে একজন মুখপাত্র জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করছে আইডিএফ।

গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাস যোদ্ধাদের অতর্কিত হামলার পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে আইডিএফ, যা এখনো চলছে। আইডিএফের গত আট মাসের অভিযানে গাজায় নিহত হয়েছেন প্রায় ৩৮ হাজার ফিলিস্তিনি। এই নিহতদের শতকরা ৫৬ ভাগ নারী ও শিশু।

অন্যদিকে, গত ৭ অক্টোবরের হামলায় হামাস যোদ্ধাদের নির্বিচার গুলিতে ইসরায়েলে নিহত হয়েছিলেন ১ হাজার ২০০ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App