×

আন্তর্জাতিক

বৃষ্টিতে ভেঙে পড়ল বিমানবন্দরের ছাদ, নিহত ১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৪, ১০:৩৭ এএম

বৃষ্টিতে ভেঙে পড়ল বিমানবন্দরের ছাদ, নিহত ১

‍বৃষ্টিতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের ছাদের একাংশ ভেঙে পড়েছে। ছবি : সংগৃহীত

ভারতের দিল্লিতে প্রবল বৃষ্টিতে ভেঙে পড়েছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের ছাদের একাংশ। এই ঘটনায় একজন নিহত এবং অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। টার্মিনালের ওই অংশে বেশ কয়েকটি গাড়ি দাঁড়িয়েছিল। ছাদ ভেঙে পড়ায় সেগুলির ক্ষতি হয়েছে।

শুক্রবার (২৮ জুন) ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরে পরেই দিল্লির দমকল বিভাগকে খবর দেয়া হয়। দমকল বাহিনী এসে উদ্ধারকাজ শুরু করে।

জানা গিয়েছে, শুক্রবার ভোর থেকেই তুমুল বৃষ্টি শুরু হয়েছে দিল্লিতে। সাড়ে পাঁচটার দিকে বৃষ্টির তোড়ে আচমকাই ভেঙে পড়ে ১ নং টার্মিনালের ছাদের একটা বড় অংশ। ছাদের পাশাপাশি সেখানকার একটি থামও ভেঙে পড়ে। বিমানবন্দরের ওই অংশে মূলত গাড়ি পার্কিং করা হয়। ছাদ ভেঙে পড়ার সময়ে সেখানে বহু গাড়ি এবং ক্যাব ছিল। ক্ষতিগ্রস্ত হয়েছে সেই গাড়িগুলোও।

বিমানবন্দরের এক মুখপাত্র জানান, টার্মিনাল-১ থেকে ইন্ডিগো এবং স্পাইসজেটের যে সমস্ত ফ্লাইট ছেড়ে যাওয়া কথা ছিল তা শুক্রবার দুপুর ২টা পর্যন্ত বাতিল করা হয়েছে।

আরো পড়ুন : তামিলনাড়ুতে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৫৬

কর্মকর্তারা জানান, বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনালের পিক-আপ এবং ড্রপ এলাকায় পার্ক করা গাড়িগুলোকে ক্ষতিগ্রস্ত করে ছাদের শীট এবং সাপোর্ট বিমগুলো ভেঙে পড়ে। উদ্ধার অভিযানের সময়, একটি গাড়ি থেকে একজনকে বের করা হয়েছিল যার উপর একটি লোহার বিম পড়েছিল।

দিল্লি বিমানবন্দরের কর্মকর্তারা জানান, আহতদের ইতোমধ্যেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ধসে পড়া ছাদের ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা চলছে। দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ বিবৃতি জারি করে জানায়, দুর্ঘটনার কারণে আপাতত এক নম্বর টার্মিনাল থেকে সমস্ত উড়োজাহাজের ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। নিরাপত্তার কারণে ‘চেক-ইন’ কাউন্টারগুলিও বন্ধ থাকছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার থেকেই প্রবল বৃষ্টিতে ভিজছে দিল্লি। তাপপ্রবাহের হাত থেকে নিস্তার পেলেও ভারী বৃষ্টিপাতের কারণে রাজধানীর বেশ কয়েকটি জায়গায় জল জমে বিপর্যস্ত জনজীবন। বেশ কয়েকটি রাস্তায় এক কোমর পানি জমে গিয়েছে। সংবাদ সংস্থা এএনআইয়ের একটি ভিডিওতে মিন্টো রোডের উপর গাড়ি ভেসে যেতেও দেখা গিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবারো জ্বালানি তেলের সংকট! এবার কি গুজব, নাকি ব্যবসা?

আবারো জ্বালানি তেলের সংকট! এবার কি গুজব, নাকি ব্যবসা?

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে

আইনমন্ত্রী বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে

ক্ষমতা ছেড়ে ইসরায়েলে পালাচ্ছেন মোদি!

ক্ষমতা ছেড়ে ইসরায়েলে পালাচ্ছেন মোদি!

আমি সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান

আমি সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App