×

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের মন্ত্রিসভায় স্থান পেলেন যারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৪, ১০:৩৩ পিএম

যুক্তরাজ্যের মন্ত্রিসভায় স্থান পেলেন যারা

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে বৃহস্পতিবার (৪ জুলাই) অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে টানা ১৪ বছর যাবৎ ক্ষমতা থাকা কনজারভেটিভ পার্টিকে হটিয়ে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। দলটির ৪১২টি আসনে জয়ের বিপরীতে কনজারভেটিভ পার্টি পেয়েছে মাত্র ১২১টি আসনে। এ নির্বাচনের মধ্য দিয়ে দেশটিতে টানা  দুই যুগেরও বেশি সুময় ধরে ক্ষমতায় থাকার পর সরতে হলো কনজারভেটিভ পার্টিকে।

নতুন প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার দেশটির রাজধানী লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে দেয়া প্রথম ভাষণে বলেন, ইটের ওপর ইট গেঁথে দেশের অবকাঠামো পুনর্গঠন করা হবে। খেটে খাওয়া পরিবারগুলো যাতে জীবন চালাতে পারে সেই ব্যবস্থা করতে হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব জানা গেছে।

নতুন মন্ত্রিসভা গঠনে ব্যস্ত সময় পার করছেন সদ্য ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার । উপ প্রধানমন্ত্রী হিসেবে অ্যাঞ্জেলা রায়নারকে বেছে নিয়েছেন তিনি। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন ডেভিড ল্যামি। আর দেশটির প্রথম নারী চ্যান্সেলর হিসেবে ঘোষণা হয়েছে রাসেল রিভসের নাম।  

যুক্তরাজ্যের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ইয়ভেট কুপারকে মনোনীত করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি, স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং ও আইন মন্ত্রী হিসেবে শাবানা মাহমুদের নাম ঘোষণা হয়েছে।

শিক্ষামন্ত্রী হচ্ছেন ব্রিজেট ফিলিপসন এবং এড মিলিবেন্ড মনোনীত হয়েছেন জ্বালানি মন্ত্রী হিসেবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঘুষ না দেওয়ায় ১১ বছরেও এমপিও হয়নি শিক্ষক

ঘুষ না দেওয়ায় ১১ বছরেও এমপিও হয়নি শিক্ষক

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: যন্তর মন্তরে মিষ্টি বিতরণ

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

ভারতের আন্দোলনরত ছাত্র-তরুণদেরকে অভিনন্দন নাহিদ ইসলামের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App