×

আন্তর্জাতিক

ফিলিস্তিনি হত্যায় বেশি ব্যবহার হয়েছে মার্কিন ও জার্মান অস্ত্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ১১:৪৮ এএম

ফিলিস্তিনি হত্যায় বেশি ব্যবহার হয়েছে মার্কিন ও জার্মান অস্ত্র

গাজা-ইসরায়েল যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। ছবি : সংগৃহীত

গাজা-ইসরায়েল যুদ্ধে পশ্চিমা বিশ্বের নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। এই দুই দেশই ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে সঙ্কটকে আরো ঘনীভূত করে তুলছে। শুক্রবার (৫ জুলাই) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এমন তথ্য দেয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ মাস ধরে চলছে গাজা-ইসরাইল যুদ্ধ। এ যুদ্ধের কারণে ৩৮ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্য নারী ও শিশুর সংখ্যাই বেশি। চলমান এ হামলায় গুরুতর আহত হয়েছেন ৮৭ হাজারের বেশি মানুষ। ইসরায়েলি সেনাবাহিনী গাজায় নৃসংস ও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে প্রতিদিন। এসব হামলায় ইসরায়েলকে উল্লেখযোগ্যভাবে ইন্ধন দিয়েছে পশ্চিমা বিশ্ব।

গাজা-ইসরায়েল যুদ্ধে পশ্চিমের নেতৃত্ব দেয়ার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্র ও জার্মানি বিরুদ্ধে। এরমধ্যে ইসরায়েলকে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরেই রয়েছে জার্মানির অবস্থান। তারা ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে সঙ্কটকে বাড়িয়ে তুলতে প্রধান ভূমিকা পালন করছে।

আরো পড়ুন : হামাসের সঙ্গে আলোচনায় রাজি নেতানিয়াহু

বিশ্বব্যাপী নিন্দা এবং অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান সত্ত্বেও জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি এবং যুক্তরাজ্য ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করেনি। বরং গাজায় সহিংসতা ও দুর্ভোগকে তীব্রতর করে এমন সামরিক সরঞ্জাম সরবরাহ তারা অব্যাহত রেখেছে।

পশ্চিমা বিশ্বের সরবরাহ করা অস্ত্র দিয়ে ইসরায়েল স্মরণকালের সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত ৩৮ হাজারের অধিক ফিলিস্তিনিকে তারা হত্যা করেছে। এছাড়া আরো প্রায় এক লাখজনকে ক্ষতিগ্রস্ত করেছে। মাসের পর মাস অবরুদ্ধ করে রেখেছে পুরো গাজা উপত্যকাকে। সেখানে খাদ্য, পানীয়, ওষুধ এবং সকল মানবিক প্রয়োজনীয় জিনিসের সরবরাহের উপর অবরোধ আরোপ করেছে দেশটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App