গাজায় অভিযান চালাতে গিয়ে ইসরায়েলি সেনা নিহত
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ০১:৪৩ পিএম
নিহত ইসরায়েল সেনা তাল লাহাত। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অভিযান চালাতে গিয়ে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। নিহত সেনার নাম তাল লাহাত, বয়স ২১। মঙ্গলবার (৯ জুলাই) গাজার মধ্যাঞ্চলে নেতারিম করিডোরের পাশে হামাস যোদ্ধাদের হাতে প্রাণ হারান ওই ইসরায়েলি সেনা। খবর টাইমস অব ইসরায়েলের।
তাল লাহাত ইসরায়েলের মেগলান ইউনিটের কমান্ডো ব্রিগেডে কর্মরত ছিলেন। সেখান থেকে তাকে গাজায় পাঠানো হয় জিম্মিদের উদ্ধার অভিযানে অংশ নিতে।
মৃত্যুর কয়েকদিন আগে লে. কর্নেল পদে তার পদোন্নতি হয়। তার পরিবারের পক্ষ থেকে জানােনো হয়, বুধবার বিকাল ৫টায় নিজ শহর কাফার সাবায় স্থানীয় কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
এ নিয়ে গত বছরের ৭ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর ৬৮১ জন সদস্য প্রাণ হারিয়েছে। এদের মধ্যে গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে হামাসের হাতে মারা যায় ৩৫২ জন।
আরো পড়ুন : সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল
