×

আন্তর্জাতিক

রাশিয়ার সেনাবাহিনীতে এখনো ৬৯ ভারতীয় রয়েছে: জয়শংকর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ০৯:৪৭ এএম

রাশিয়ার সেনাবাহিনীতে এখনো ৬৯ ভারতীয় রয়েছে: জয়শংকর

ছবি: সংগৃহীত

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযানে এখনো ৬৯ ভারতীয় যোদ্ধা মস্কোর হয়ে যুদ্ধ করছেন বলে জানিয়েছে দিল্লি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শুক্রবার (৯ আগস্ট) এ কথা জানান।  খবর আনাদোলু এজেন্সির।

জয়শঙ্কর বলেন, ওই ৬৯ জন ভারতীয় সেনা দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।  তিনি জানান, রাশিয়ান সেনাবাহিনীর সঙ্গে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করা ৯১ জন ভারতীয় নাগরিকের মধ্যে ৮ জন মারা গেছেন।

১৪ জনকে কেনোক্রমে দেশে ফিরিয়ে আনতে পরেছে ভারত সরকার।  আর বাকি ৬৯ জনকে রাশিয়ার সেনাবাহিনীর কাছ থেকে মুক্ত করে দেশে ফেরত আনার চেষ্টা করছে ভারত।

তিনি আরো জানান, গত মাসে মস্কো সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে বিষয়টি উত্থাপন করেছিলেন।

আরো পড়ুন: সৌদির কাছে অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ভারতের প্রধান তদন্তকারী সংস্থা, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন- গত মে মাসে রাশিয়ার সশস্ত্র বাহিনীতে যুদ্ধের জন্য ভারতীয় নাগরিকদের পাচারের অভিযোগে চারজনকে গ্রেপ্তারের ঘোষণা দিয়ে ছিল।

উল্লেখ্য, ভারত রাশিয়ার অন্যতম প্রধান অর্থনৈতিক অংশীদার এবং রাশিয়ার অপরিশোধিত তেলের বেশির ভাগই আমদানি করছে ভারত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

ইবির হলে অবৈধ বসবাস ছাত্রদল কর্মীর, ছাত্রশিবির নেতাকে চড়

ইবির হলে অবৈধ বসবাস ছাত্রদল কর্মীর, ছাত্রশিবির নেতাকে চড়

কিডনি রোগে ভুগছেন ১৫ বছর, অর্থাভাবে বন্ধ চিকিৎসা

কিডনি রোগে ভুগছেন ১৫ বছর, অর্থাভাবে বন্ধ চিকিৎসা

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App