×

আন্তর্জাতিক

স্ত্রী বিকিনি পরবেন, তাই পুরো দ্বীপ কিনলেন স্বামী!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৯ এএম

স্ত্রী বিকিনি পরবেন, তাই পুরো দ্বীপ কিনলেন স্বামী!

ধনকুবের স্বামীর সঙ্গে সৌদি আল নাদাক। ছবি: সংগৃহীত

দুবাইয়ের এক ধনকুবের তার স্ত্রীর জন্য একটি প্রাইভেট দ্বীপ কিনেছেন। ২৬ বছর বয়সী সৌদি আল নাদাক নামের এক নারী দাবি করেছেন, তিনি যেন নিরাপদে বিকিনি পরে ঘুরতে পারেন তাই তার স্বামী দ্বীপটি কিনেছেন। খবর হিন্দুস্তান টাইমসের।

এই নিয়ে সৌদি সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। পোস্টের ক্যাপশন দিয়েছেন, আপনি বিকিনি পরতে চেয়েছেন তাই আপনার কোটিপতি স্বামী একটি দ্বীপ কিনে দিয়েছেন।

হিন্দুস্তান টাইমস বলছে, ব্রিটিশ বংশোদ্ভূত সৌদি দুবাইয়ের ধনকুবের জামাল আল নাদাকের স্ত্রী। হিন্দুস্তান টাইমসের সঙ্গে আলাপে সৌদি নিজেকে গৃহিণী হিসেবে পরিচয় দিয়েছেন। দুবাইতে পড়াশুনা করার সময় তাদের পরিচয় হয় এবং তিন বছর আগে তারা বিয়ে করেছেন।

আরো পড়ুন: ‘বাংলাদেশি পর্ন তারকা’ ভারতে গ্রেপ্তার

ধনী গৃহিণী ছাড়াও সৌদি ইন্সটাগ্রাম ও টিকটকে নিজেকে ইনফ্লুয়েন্সার হিসেবে জাহির করেন। সোশ্যাল সাইটগুলোতে তার বিলাসী জীবন-যাপনের ভিডিও দেখা যায়। এক ভিডিওতে দেখা যায়, এই দম্পতি ১ মিলিয়ন ডলারের ডায়মন্ডের রিং কিনেছেন এবং আরেক আর্টওয়ার্কে ২ মিলিয়ন ডলার ব্যয় করেছেন।

সবশেষ সৌদি আল নাদাকের ভিডিওতে দাবি করা হয়েছে, তার স্বামী পুরো একটি দ্বীপ তাকে কিনে দিয়েছেন। ওই ভিডিও ভাইরাল হয়েছে। সৌদির দাবি ওই দ্বীপ এশিয়ার কোনো এক জায়গায়। তাদের এই দ্বীপ নিতে খরচ হয়েছে প্রায় ৫০ মিলিয়ন ডলার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App