×

আন্তর্জাতিক

তুরস্কে অস্ত্র তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৩:০৮ পিএম

তুরস্কে অস্ত্র তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১২

তুরস্কের বালিকেসির প্রদেশের কারেসি জেলায় অস্ত্র তৈরির কারখানায় বিস্ফোরণ। ছবি: সংগৃহীত

তুরস্কের একটি অস্ত্র তৈরির কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবারের (২৪ ডিসেম্বর) এই বিস্ফোরণে এখন পর্যন্ত ১২ জন নিহত এবং আহত হয়েছে অন্তত চারজন।

কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে তুরস্কের বালিকেসির প্রদেশের কারেসি জেলায় অস্ত্র তৈরির কারখানার একটি অংশে বিস্ফোরণটি ঘটে। পড়ে দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া বিস্ফোরণে হতাহতের খবর নিশ্চিত করেছেন। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আলজাজিরা বলেছে, বালিকেসি প্রদেশের কাভাকলি গ্রামের একটি কারখানায় বিস্ফোরণটি ঘটে। স্থানীয় গণমাধ্যমে সম্প্রচারিত ফুটেজে কারখানার বাইরে কাঁচ এবং ধাতুর টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়তে দেখা গেছে। সেখানে বেশ কিছু অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে ছিল।

আরো পড়ুন: গাজায় জিম্মি মুক্তি আলোচনায় অগ্রগতি : নেতানিয়াহু

স্থানীয় গভর্নর ইসমাইল উস্তাওগলু বলেন, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী বিস্ফোরণে ১২ জন কর্মচারী মারা গেছেন। চারজনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের অবস্থা গুরুতর নয়।

হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে তিনি বলেন, ‘আমি নিহতদের প্রতি সৃষ্টিকর্তার কাছে রহমত কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

স্থানীয় কর্তৃপক্ষ নাশকতার আশঙ্কা নাকচ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েরলিকায়া বলেন, প্রাথমকিভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। আমরা এর কারণ কী তা খুঁজে বের করার চেষ্টা করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App