×

আন্তর্জাতিক

তিব্বতে জোড়া ভূমিকম্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৮:৪৫ পিএম

তিব্বতে জোড়া ভূমিকম্প

ছবি: সংগৃহীত

চীনের তিব্বত অঞ্চলের টিংরিং কান্ট্রিতে জোড়া ভূমিকম্প আঘাত হেনেছে, যার মাত্রা ছিল যথাক্রমে ৪.৯ ও ৫। চায়না ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে, সোমবার (১৩ জানুয়ারি) এই ভূমিকম্পের ঘটনা ঘটে। খবর: রয়টার্সের।

এর আগে, গত এক সপ্তাহে তিব্বত ৬.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল। সেই ঘটনায় ১২৬ জন নিহত এবং ১৮৮ জন আহত হয়েছিলেন। এছাড়া হাজারেরও বেশি বাড়িঘর ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল। নতুন এই জোড়া ভূমিকম্পের ফলে সেই অঞ্চলে উদ্বেগ আরও বেড়েছে।

তথ্যসূত্র অনুযায়ী, তিব্বতের এই অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ হওয়ায় বারবার ভূমিকম্পের ঘটনা ঘটছে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ করে যাচ্ছে।

এদিকে বিশেষজ্ঞরা বলেছেন, এশিয়ার দুই জায়ান্ট চীন ও ভারত বিশ্বের অন্যতম দুর্গম এলাকায় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের ফলে ভূমিকম্পের ঝুঁকি তৈরি হয়েছে। 

গবেষকরা জানিয়েছেন, হিমালয় অঞ্চলে ৬৮টি গুরুত্বপূর্ণ বাঁধ রয়েছে। যেখানে রয়েছে জলবিদ্যুৎ প্রকল্প। এ প্রকল্পের মাত্র পাঁচ শতাংশ ব্যবহার করা হয়েছে। এর ফলে ভূমিকম্পের ঝুঁকি বাড়ছে। এ অবস্থার মধ্যে আরো ১০১টি বাঁধ নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খাগড়াছড়িতে পাঁচ মাসে ৪৭ অপহরণ, ১৬ হত্যাকাণ্ড

জননিরাপত্তা বিষয়ক সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে পাঁচ মাসে ৪৭ অপহরণ, ১৬ হত্যাকাণ্ড

‘সবার আগে বাংলাদেশ স্লোগান এখন সবার আগে বিএনপি’

গোলাম পরওয়ার ‘সবার আগে বাংলাদেশ স্লোগান এখন সবার আগে বিএনপি’

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক থাকলে যেসব ক্ষতি হয়

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক থাকলে যেসব ক্ষতি হয়

ইউটিউ অর্থ দেবে না এআই দিয়ে যে ধরনের ভিডিও তৈরি করলে

ইউটিউ অর্থ দেবে না এআই দিয়ে যে ধরনের ভিডিও তৈরি করলে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App