×

আন্তর্জাতিক

আফগান সীমান্তে পাকিস্তানের হামলা, হতাহত নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৯ পিএম

আফগান সীমান্তে পাকিস্তানের হামলা, হতাহত নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য

ছবি: সংগৃহীত

আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের সামরিক বাহিনী এক জোরালো বিমান হামলায় অন্তত ৭০ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে পাকিস্তানের এই দাবি প্রত্যাখ্যান করে কাবুল।

কাবুল জানিয়েছে, ‘হামলায় বেসামরিক নাগরিক ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রোববার (২২ ফেবু্রয়ারি) সন্ধ্যায় জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী বলেন, ‘সামরিক অভিযানে অন্তত ৭০ জন বিদ্রোহী নিহত হয়েছেন। যদিও এই দাবির পক্ষে তিনি কোনও প্রমাণ উপস্থাপন করেননি। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নিহতের সংখ্যা ৮০ বলে জানালেও সরকারিভাবে এই সংখ্যা নিশ্চিত করা হয়নি।’

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, ‘তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও তাদের সহযোগীদের সাতটি ক্যাম্পে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট লক্ষ্যে এই অভিযান চালানো হয়েছে। সম্প্রতি রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলাসহ বেশ কিছু প্রাণঘাতী হামলার প্রতিক্রিয়ায় রবিবার ভোরে এই বিমান হামলা চালায় পাকিস্তান।’

রোববার গভীর রাতে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বলেন, ‘বারবার সতর্ক করা সত্ত্বেও কাবুল কোনও ব্যবস্থা না নেওয়ায় নিজ দেশের জনগণকে সন্ত্রাসবাদ থেকে রক্ষা করার অধিকার থেকেই এই হামলা চালানো হয়েছে।’

আফগানিস্তানের তালেবান সরকার তাদের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালানোর অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

এক বিবৃতিতে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘নানগারহার ও পাক্তিকা প্রদেশের বিভিন্ন বেসামরিক এলাকা, একটি ধর্মীয় মাদ্রাসা এবং বেশ কিছু ঘরবাড়িতে এই হামলা চালানো হয়েছে। একে আফগানিস্তানের আকাশসীমা ও সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করা হয়েছে।’

আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘মানুষের ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে, তারা বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করেছে। এই বোমা হামলার মাধ্যমে তারা অপরাধমূলক কাজ করেছে। ৭০ জন যোদ্ধা নিহতের দাবিকে তিনি ‘ভুল’ বলে আখ্যা দেন।’

এই হামলার প্রতিবাদে কাবুলে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করেছে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘আফগান ভূখণ্ড রক্ষা করা তাদের দায়িত্ব। এ ধরনের হামলার পরিণতির জন্য পাকিস্তানকেই দায়ী থাকতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

মজিবুর রহমান মঞ্জু বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

রাশেদ খান লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৩৪৪

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৩৪৪

জ্বালানি সংকট নিরসনে বিকল্প উৎস খুঁজছে সরকার

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জ্বালানি সংকট নিরসনে বিকল্প উৎস খুঁজছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App