ইরান-ইসরায়েল যুদ্ধ
এবার সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৪ পিএম
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার জবাবে ইরান কঠোর প্রতিক্রিয়া দেখাচ্ছে। ইসলামি প্রজাতন্ত্রের বাহিনী মার্কিন বাহিনীকে সহযোগিতার অভিযোগে উপসাগরীয় দেশগুলিতেও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর অংশ হিসেবে এবার সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশ ইরান।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথ হামলা চালালে মধ্যপ্রাচ্যে ফের শুরু হয়ে যায়।
এর আগে বাহরাইনে ওয়াশিংটনের পঞ্চম নৌবহরের সদর দফতরে হামলা চালিয়েছে ইরান। এতে সেটি ধ্বংস হয়ে গেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা গেছে। এরপর কুয়েত, কাতার ও আরব আমিরাতের ভূমিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ছোড়া হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র।
সূত্র: আলজাজিরা।
