×

আন্তর্জাতিক

ফের আন্দোলনের ডাক ককরোচ পার্টির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১০:৫১ পিএম

ফের আন্দোলনের ডাক ককরোচ পার্টির

ছবি : সংগৃহীত

কেন্দ্রীয় সরকারের দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হওয়ার অভিযোগ তুলে আগামী ৫ সেপ্টেম্বর দিল্লিতে আবারও আন্দোলনের ঘোষণা দিয়েছে ভারতের ককরোচ জনতা পার্টি। প্রায় এক মাস যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালনের পর বুধবার (২৬ আগস্ট) নতুন কর্মসূচি ঘোষণা করে দলটি।

দলটির ঘোষণা অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশের সদর দপ্তর পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল করা হবে।

ককরোচ জনতা পার্টির দাবি, যন্তর মন্তরের অবস্থান কর্মসূচি প্রত্যাহারের আগে কেন্দ্রীয় সরকার তাদের চারটি দাবি পূরণের আশ্বাস দিয়েছিল। তবে এখন পর্যন্ত এর মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ দাবি বাস্তবায়ন করা হয়নি।

দলটির দাবিগুলোর মধ্যে রয়েছে- নিট কেলেঙ্কারির কারণে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জের ঘটনায় ব্যবস্থা নেওয়া। পাশাপাশি দিল্লি পুলিশ ও দাঙ্গা নিয়ন্ত্রণ বাহিনীর পক্ষ থেকে ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছে তারা।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দলটি জানায়, সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় তারা আবারও আন্দোলনে নামতে বাধ্য হচ্ছে। ভবিষ্যতে এসব বিষয় মনে রাখা হবে বলেও সতর্ক করেছে সংগঠনটি।

এ ছাড়া সরকারের কাছে উত্থাপন করা আরও ১১টি প্রশ্নের উত্তর পাওয়া যায়নি বলে অভিযোগ করেছে ককরোচ জনতা পার্টি। তাদের দাবি, দীর্ঘদিন ধরে এসব প্রশ্নের জবাব এড়িয়ে যাওয়া হচ্ছে। ফলে সরকারের কাছে জবাবদিহির দাবিও জোরালো হচ্ছে।

যন্তর মন্তরের আন্দোলনের সময় দলটির অন্যতম প্রধান দাবি ছিল নিট কেলেঙ্কারির দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। গত ২৫ জুলাই তিনি পদত্যাগ করেন। এরপর কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকে বসে সংগঠনটির নেতারা। বৈঠক শেষে চারটি দাবি পূরণের আশ্বাস পাওয়ার কথা জানিয়ে তারা আন্দোলন প্রত্যাহার করেছিল। তবে এখন দলটির অভিযোগ, প্রতিশ্রুতির অধিকাংশই বাস্তবায়ন করা হয়নি।

এদিকে ৫ সেপ্টেম্বরের মিছিলের জন্য দিল্লি পুলিশের অনুমতি পাওয়া নিয়েও অনিশ্চয়তা রয়েছে। পুলিশ সূত্র জানিয়েছে, এখনো কর্মসূচির জন্য সংগঠনটির পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুমতি চাওয়া হয়নি। তবে আবেদন করা হলেও ইন্ডিয়া গেটে জমায়েতের অনুমতি দেওয়া হবে না বলে পুলিশের পক্ষ থেকে ইঙ্গিত পাওয়া গেছে।

পুলিশের ভাষ্য, ইন্ডিয়া গেট বিক্ষোভ বা প্রতিবাদের নির্ধারিত স্থান নয়। প্রতিদিন সেখানে বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। বড় ধরনের জমায়েত হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং যান চলাচলে সমস্যা সৃষ্টি হতে পারে।

তবে অনুমতি নিয়ে অনিশ্চয়তা থাকলেও ৫ সেপ্টেম্বরের কর্মসূচি বাতিলের কোনো ঘোষণা দেয়নি ককরোচ জনতা পার্টি।

এদিকে ভারতের বিভিন্ন এলাকাতেও বিভিন্ন দাবিতে কর্মসূচি চালিয়ে যাচ্ছে সংগঠনটি। গত ১৫ আগস্ট থেকে গ্রামীণ সরকারি স্কুলগুলোর অবকাঠামো উন্নয়নের দাবিতে ‘স্কুল ঠিক করো’ কর্মসূচি শুরু করেছে তারা। রাজস্থানে স্কুল পরিদর্শনে গিয়ে তাদের প্রতিনিধিরা হামলার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেছে সংগঠনটি।

সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ও যুগ্ম আহ্বায়ক আশুতোষ রাঙ্কারের পর এবার জাতীয় আহ্বায়ক সৌরভ দাসও হামলার আশঙ্কার কথা জানিয়েছেন দীপকে। রসিকতার সুরে তিনি বলেন, এর আগেও হামলার পর তারা ফিরে এসেছেন। এবার সৌরভের পালা বলেও মন্তব্য করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ

মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ

জানা গেল পে স্কেলের গেজেট কবে

জানা গেল পে স্কেলের গেজেট কবে

ফের আন্দোলনের ডাক ককরোচ পার্টির

ফের আন্দোলনের ডাক ককরোচ পার্টির

নেপালে বন্যা-ভূমিধসে নিখোঁজ শত শত পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাসরা

নেপালে বন্যা-ভূমিধসে নিখোঁজ শত শত পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাসরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App