×

আন্তর্জাতিক

ইরান-ইসরায়েল যুদ্ধ

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ঘিরে সমালোচনার ঝড়

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৯:৪৬ পিএম

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ঘিরে সমালোচনার ঝড়

ছবি: সংগৃহীত

শনিবার থেকে ইরানের ওপর ইসরায়েল-যুক্তরাষ্ট্র যৌথ হামলা এবং এর জবাবে ইসরায়েলসহ পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের পাল্টা হামলার ঘটনার মধ্যে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

রোববার (১ মার্চ) প্রচার হওয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর ইরানের হামলার নিন্দা জানানো হলেও, ইরানে ইসরায়েল-মার্কিন বাহিনীর হামলার প্রসঙ্গটিই এড়িয়ে যাওয়া হয়েছে।

অথচ এই যুদ্ধের সূত্রপাত হয়েছিলো ইরানের ওপর ইসরায়েলের ‘লায়ন রোয়ার’ নামক অভিযানের মধ্য দিয়েই।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতির বাংলা অর্থ করলে যা দাঁড়ায়, তা হলো-

ইরানের উপর হামলার পরিপ্রেক্ষিতে, বাংলাদেশ এই দেশে বসবাসকারী বাংলাদেশী নাগরিকদের নিরাপত্তা ও নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশ সতর্ক করে দিয়েছে যে, অব্যাহত শত্রুতা কেবল আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বেসামরিক জনগণের কল্যাণকে বিপন্ন করবে। এটি সংশ্লিষ্ট সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং মতপার্থক্য নিরসনের জন্য কূটনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছে। 

বাংলাদেশ বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সহ এই অঞ্চলের কিছু দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দাও জানায়। বাংলাদেশ আশা করে যে যত তাড়াতাড়ি সম্ভব শান্তি বিরাজ করবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই অঞ্চলে শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা পুনরুদ্ধার করা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতি নিয়ে বেশ ভালো রকমের সমালোচনা চলছে সামাজিত যোগাযোগ মাধ্যমসহ সবখানে।

বিবৃতিটি নিয়ে অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ ফেসবুকে লিখেছেন, ‘বাংলাদেশ সরকারের বিবৃতিতে দুটি দেশের নাম নেই- যুক্তরাষ্ট্র এবং ইসরাইল! করুণা জানাই। ইরানে ইসরাইল সহযোগে মার্কিন সাম্রাজ্যবাদী বর্বরতার প্রতিবাদ করছেন বার্ণি স্যান্ডার্স, মামদানিসহ সেদেশের অনেক নেতা। কিন্তু ইরানে মার্কিন-ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদ করলো না বাংলাদেশ সরকার। যে সরকার খুনী যুদ্ধাপরাধী ট্রাম্প-নেতানিয়াহুর বর্বর আগ্রাসনের নিন্দা জানাতে ভয় পায় তাদের স্বাধীন সরকার বলার কোনো উপায় নাই!’

সিনিয়র সাংবাদিক ইশতিয়াক রেজা বিবৃতিটির ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘বাংলাদেশ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরানের হামলার নিন্দা জানিয়েছে, কিন্তু ইরানে মার্কিন ইসরায়েলি হামলার নিন্দা করে নাই।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচন কবে হতে পারে, জানালেন সিইসি

স্থানীয় নির্বাচন কবে হতে পারে, জানালেন সিইসি

আমানত ফেরত পাচ্ছেন ৪ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা

আমানত ফেরত পাচ্ছেন ৪ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা

‘ঘুষ.সাইট’-এ তিন দিনেই ১৩২৯ অভিযোগ, ২৫ কোটি টাকা ঘুষ দাবি

‘ঘুষ.সাইট’-এ তিন দিনেই ১৩২৯ অভিযোগ, ২৫ কোটি টাকা ঘুষ দাবি

চট্টগ্রাম ডুবলে হাঁটু পানিতে শুটিংয়ের নাটক আর দেখতে চাই না

সারজিস চট্টগ্রাম ডুবলে হাঁটু পানিতে শুটিংয়ের নাটক আর দেখতে চাই না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App