×

আন্তর্জাতিক

ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ১২:৩২ পিএম

ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ছবি: সংগৃহীত

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর জেরে লাখো ইসরায়েলি বোমা থেকে সুরক্ষা পেতে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হন। তবে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।  আজ বৃহস্পতিবার (৫ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানায়।

ইসরায়েলের জরুরি পরিসেবা সংস্থার বরাত দিয়ে এএফপি বলছে, এই ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে এএফপির প্রতিবেদকরা জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।

এদিকে ইরানের ছোড়া ড্রোনের আঘাতে কুয়েতের একটি ট্যাংকার জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। পরে সেটি ডুবে গিয়ে তেল সাগরে ছড়িয়ে পড়ছে। বুধবার গভীর রাতে জাহাজটিতে আঘাত হানা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (ইউকেএমটো)।

ক্রুদের বরাত দিয়ে ইউকেএমটো জানিয়েছে, ইরান থেকে আসা ড্রোনের আঘাতে কুয়েতের উপকূলে একটি ট্যাংকার জাহাজে আগুন ধরে যায়। শেষমেশ সেটি ডুবে গিয়ে কার্গো জাহাজটি থেকে তেল সাগরে ছড়িয়ে পড়ছে। এর ফলে পরিবেশগত ক্ষয়ক্ষতি হতে পারে। তবে জাহাজটি ডুবে গেলেও ক্রুরা সবাই নিরাপদ আছেন। ড্রোনের আঘাতেই এই ঘটনা ঘটেছে বলে যথেষ্ট প্রমাণ থাকার কথা জানিয়েছে ইউকেএমটো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্পেনের প্রশংসা করে যা বললেন পরীমনি

স্পেনের প্রশংসা করে যা বললেন পরীমনি

পাথরঘাটায় পৃথক হামলায় দুজন শেবাচিমে

পাওনা টাকা ও জমি বিরোধ পাথরঘাটায় পৃথক হামলায় দুজন শেবাচিমে

সোনাগাজীতে আকষ্মিক টর্নেডো, লন্ডভন্ড বাড়িঘর

সোনাগাজীতে আকষ্মিক টর্নেডো, লন্ডভন্ড বাড়িঘর

ব্যবসায়ী ও বালুখেকোদের টাকায় নির্বাচিতরা জনগণের কথা বলে না

হাসনাত আবদুল্লাহ ব্যবসায়ী ও বালুখেকোদের টাকায় নির্বাচিতরা জনগণের কথা বলে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App