×

আন্তর্জাতিক

সৌদি আরামকো সিইও

যুদ্ধ চলতে থাকলে পুরো বিশ্বে বিপর্যয় নেমে আসবে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৫:৫২ পিএম

যুদ্ধ চলতে থাকলে পুরো বিশ্বে বিপর্যয় নেমে আসবে

ছবি: সৌদি আরামকো’র প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন এইচ নাসের

বিশ্বের বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন তেল ও গ্যাস কোম্পানি সৌদি আরবের আরামকো’র প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন এইচ নাসের সর্তক করেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বৈশ্বিক তেলবাজারের জন্য ‘বিপর্যয়কর পরিণতি’ ডেকে আনতে পারে।

মঙ্গলবার (১০ মার্চ) এক আয়সংক্রান্ত বৈঠকে আমিন নাসের এ মন্তব্য করেন।

আমিন নাসের বলেন, এই যুদ্ধ জাহাজ চলাচলের বাইরে গুরুতর চেইন রিএকশন তৈরি করবে (severe chain reaction) এবং ‘বড় ধরনের ডমিনো প্রভাব’ সৃষ্টি করেছে। এতে বিমান চলাচল, কৃষি, অটোমোবাইলসহ অন্যান্য শিল্পেও প্রভাব ফেলছে।

আরো পড়ুন: চীনসহ কয়েকটি দেশের কাছে জ্বালানি সহায়তা চাওয়া হয়েছে

তিনি বলেন, ‘বিশ্বের তেলবাজারে এর বিপর্যয়কর পরিণতি দেখা দেবে। এই অস্থিরতা যত দীর্ঘস্থায়ী হবে, বৈশ্বিক অর্থনীতির ওপর এর প্রভাব ততই গুরুতর হবে। এই যুদ্ধটি উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস শিল্পের জন্য এ পর্যন্ত ‘সবচেয়ে বড় সংকট’।’

তিনি বলেন, ‘বিশ্বের অতিরিক্ত তেল উৎপাদন সক্ষমতার বেশিরভাগই এই অঞ্চলে কেন্দ্রীভূত। তাই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুনরায় শুরু হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দায় স্বীকার করে ‘শীর্ষ সন্ত্রাসী’ রায়হানের ফেসবুক পোস্ট

ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলি দায় স্বীকার করে ‘শীর্ষ সন্ত্রাসী’ রায়হানের ফেসবুক পোস্ট

রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার তিন সেনা কর্মকর্তাকে

রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার তিন সেনা কর্মকর্তাকে

শ্রমিক বিক্ষোভে ২০ কারখানায় ছুটি, ৩৫টি বন্ধ

শ্রমিক বিক্ষোভে ২০ কারখানায় ছুটি, ৩৫টি বন্ধ টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App