×

আন্তর্জাতিক

কুদস দিবসে ইরানে লাখো মানুষের মিছিল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৬:০৬ পিএম

কুদস দিবসে ইরানে লাখো মানুষের মিছিল

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনিদের সমর্থনে বার্ষিক আন্তর্জাতিক কর্মসূচি ‘আল কুদস দিবস’ উপলক্ষে অনুষ্ঠিত মিছিলে ইরানের লাখ লাখ মানুষ উপস্থিত হয়েছেন। 

শুক্রবার (১৩ মার্চ) দেশটির ছোট-বড় সব শহরে বিশাল জনসমাবেশ ও মিছিল হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রাজধানী তেহরানসহ খোররামাবাদ, ইসফাহান, গোলেস্তান, ইয়াজদ, মাশহাদ এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাহেদান শহরে লাখো মানুষ পতাকা হাতে মিছিলে অংশ নিয়েছেন।

আরো পড়ুন: ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু

মিছিলে অংশগ্রহণকারীদের হাতে বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি ও তার নিহত বাবা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি দেখা গেছে।

এমন এক সময়ে এ বিশাল গণমিছিল অনুষ্ঠিত হলো, যখন ইসরায়েলি সামরিক বাহিনী তেহরানে ‘বড় ধরনের হামলার’ ঘোষণা দিয়েছে। 

এদিকে তেহরানের কেন্দ্রস্থলে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। আল কুদস দিবসের গণমিছিলে হামলা করেছে ইসরায়েল। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এ খবর জানিয়েছে। 

তাসনিম নিউজের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, একটি সমাবেশে উপস্থিত লোকজন স্লোগান দিচ্ছেন, এবং কাছাকাছি একটি বিস্ফোরণের ধোঁয়া উড়ছে।

এর আগে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তেহরান, ইসফাহানসহ দেশের বিভিন্ন প্রান্তে শক্তিশালী বিস্ফোরণের খবর জানিয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে গোলাগুলি ও লুটপাট, যুবদল কর্মীসহ আহত ৪

মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে গোলাগুলি ও লুটপাট, যুবদল কর্মীসহ আহত ৪

অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!

অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!

বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

মজিবুর রহমান মঞ্জু বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে

লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

রাশেদ খান লং মার্চের কারণে রাষ্ট্রের কোটি কোটি টাকার ক্ষতি হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App