×

আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে হামলার ভিডিও প্রকাশ করলো ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ১২:২৮ পিএম

মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে হামলার ভিডিও প্রকাশ করলো ইরান

ইরানের মধ্যাঞ্চলের আকাশে মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে হামলা চালানোর দাবি করে প্রকাশিত ভিডিওর একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার (আইআরএনএ) বরাত দিয়ে জানানো হয়েছে, দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে যে তারা ‘ইরানের মধ্যাঞ্চলের আকাশে মার্কিন বাহিনীর একটি কৌশলগত এফ-৩৫ যুদ্ধবিমানে আঘাত হেনেছে।’ খবর মিডল ইস্ট আইয়ের।

এ ঘটনার একটি ভিডিও–ও প্রকাশ করা হয়েছে। তবে এই দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।

যদি এ তথ্য নিশ্চিত হওয়া যায়, তবে এটি হবে মার্কিন কোনো এফ-৩৫ যুদ্ধবিমানে আঘাত হানার প্রথম ঘটনা। একই সঙ্গে যুদ্ধ শুরুর পর ইরানের পক্ষ থেকে মার্কিন বিমানে হামলারও প্রথম ঘটনা হবে এটি।

এদিকে, মধ্যপ্রাচ্যে নতুন করে সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলে ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 

বৃহস্পতিবার হোয়াইট হাউস-এর ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এই অঞ্চলে অতিরিক্ত মার্কিন সেনা পাঠানোর পরিকল্পনা আছে কি না—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, আমি কোথাও সেনা মোতায়েন করছি না। যদি করতামও, তা অবশ্যই আপনাদের জানাতাম না। তবে আমরা এখন সেনা পাঠাচ্ছি না। আমরা কেবল প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেব।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি-এর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনেও তিনি একই অবস্থান পুনর্ব্যক্ত করেন।

এদিকে, পেন্টাগন ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে অতিরিক্ত অর্থায়নের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সংঘাত মোকাবিলায় বড় অঙ্কের তহবিল চাওয়া হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App