×

আন্তর্জাতিক

ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ১০:৪৭ পিএম

ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

ফাইল ছবি

ইরানের আকাশসীমায় ইসরায়েলের একটি যুদ্ধবিমানে আঘাত করার দাবি করেছে তেহরান। 

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ খবর জানিয়েছে। কিন্তু ইসরায়েল তা অস্বীকার করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর এটি এই ধরনের তৃতীয় ঘটনা।

এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছিল, ইরানের আকাশসীমায় তাদের একটি যুদ্ধবিমান বিমান-বিধ্বংসী হামলার মুখে পড়েছিল। 

তাদের দাবি, বিমানটি সফলভাবে হুমকি শনাক্ত করতে পেরেছে এবং কোনো ক্ষতি ছাড়াই ‘পরিকল্পনা অনুযায়ী’ অভিযান শেষ করেছে।

আইআরজিসির মতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের আকাশে ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র, জ্বালানি বহনকারী (রিফুয়েলিং) উড়োজাহাজ এবং যুদ্ধবিমানসহ ২০০-এর বেশি আকাশযান ধ্বংস করেছে।

সূত্র: আল-জাজিরা


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি পৌঁছেছেন ৫৯৭৮৩ বাংলাদেশি হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৫৯৭৮৩ বাংলাদেশি হজযাত্রী

ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো দুই দেশ

ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো দুই দেশ

দিল্লিগামী ট্রেনে ভয়াবহ আগুন, ২ কামরা ভস্মীভূত

দিল্লিগামী ট্রেনে ভয়াবহ আগুন, ২ কামরা ভস্মীভূত

হটস্পট ৩০ উপজেলায় কমেছে হাম সংক্রমণ

হটস্পট ৩০ উপজেলায় কমেছে হাম সংক্রমণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App